আয়রনের অভাবে সৃষ্টি হয় নানা জটিলতা
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯
মেয়েদের তো বটেই, ছেলেদেরও রক্তে আয়রনের ঘাটতি এখনকার দিনে বড় একটি সমস্যা। মাথা ঘোরানো, ক্লান্ত লাগা কিংবা অল্প কাজেই হাঁপিয়ে ওঠাকে আমরা তেমন গুরুত্ব দেই না। কিন্তু এই সমস্যা আপনাকে নিয়ে যেতে পারে আরও গভীরে। রক্তে আয়রনের অভাব হলে সৃষ্টি করতে পারে নানা জটিলতার। তবে প্রতিদিনের খাদ্যতালিকার দিকে সামান্য নজর দিলেই কমানো যায় আয়রনের ঘাটতি।
শারীরিক ক্লান্তি ছাড়াও আয়রন ডেফিশিয়েন্সির নানা লক্ষণ রয়েছে। সকালে ঘুম থেকে উঠলে ক্লান্ত লাগতে থাকে শরীর। ফ্যাকাশে ভাব ছড়িয়ে পড়ে মুখে ও চোখে। আবার কোষে অক্সিজেনের অভাব দেখা দেওয়ার কারণে অল্পতেই হাঁপিয়ে ওঠার প্রভাব। এর সঙ্গে রয়েছে মাথা ধরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া। ত্বক হয়ে যায় রুক্ষ, আবার ঠোঁট ও জিভ যায় ফুলে।
এই ধরনের লক্ষণগুলো শরীরে নিয়মিত দেখা দিলে বুঝতে হবে, এগুলো নেহাতই কর্মব্যস্ততার ক্লান্তি নয়। তখন চিকিৎসকের পরামর্শ মতো করাতে হবে হিমোগ্লোবিন পরীক্ষা। তা হলে ধরা পড়বে রক্তাল্পতা ও আয়রনের ঘাটতির প্রমাণ।
তবে রক্তে আয়রনের মাত্রা বাড়ানো যায় খুব সহজেই। যেসব খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সেসব খাবার প্রতিদিনের
খাদ্য তালিকায় রাখলেই আপনার আয়রনের ঘাটতি পূরণ হবে। নিউট্রিশনিস্টরা বলেন, খাবারে প্রাপ্ত আয়রন দু’ধরনের— হিম আয়রন ও নন-হিম আয়রন। হিম আয়রন পাওয়া যায় মাছ, মাংস, ডিমে। এ ধরনের আয়রনের প্রায় শতকরা ৪০ শতাংশ সরাসরি শরীর শোষণ করতে পারে। আর নন-হিম আয়রন পাওয়া যায় উদ্ভিজ্জ খাবার থেকে।
তবে সব আয়রন শরীর শোষণ করতে পারে না। তাই আয়রন-সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে, যাতে শরীর তা শোষণ করতে পারে। যেমন ভাতের সঙ্গে শাক খাওয়ার সময়ে দু’ফোঁটা লেবুর রস দিতে পারেন। এতে আয়রন অ্যাবজর্বশন ভাল হবে।
আয়রনের ঘাটতি পূরণের জন্য পালং শাক, কচুর লতি, ব্রকোলি, ডাল, বরবটি, শীম, বাদাম, বেদানা, নানা ধরনের বীজ, ব্রাউন রাইস, দানাশস্য, হোল হুইট খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। আবার ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার তালিকায় রাখলে তা আয়রন শোষণ করতে শরীরকে সাহায্য করে।
শীত মওসুমে আয়রনসমৃদ্ধ শাক-সবজির অভাব নেই বাজারে। দামও অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে। তাই ওষুধ বা সাপ্লিমেন্ট না খেয়ে শীতের এসব এ শাক-সবজি প্রতিদিন রাখুন খাবারে। বেশি বেশি করে খেলে আয়রনের ঘাটতি তো পূরণ হবেই, এর সঙ্গে সঙ্গে শরীরের নানা উপকারও পাবেন।
আয়রনের অভাব এবং রক্তাল্পতার মতো সমস্যা আমাদের দেশের প্রায় ঘরে ঘরে রয়েছে। তাই বিপদ বাড়ার আগেই প্রয়োজন এর প্রতি সচেতন হওয়া। বাড়ির শিশুর প্রতিও নজর দিন। তার খাবারেও রাখুন আয়রনসমৃদ্ধ শাক-সবজি।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
