৭০ কোটি টাকা প্রয়োজন হবে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০
চলতি বর্ষা মৌসুমে নগরে ক্ষতি হওয়া সড়কগুলো প্যাচওয়ার্কের মাধ্যমে সংস্কারে প্রয়োজন ৭০ কোটি টাকা। আর্থিক সংকটে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষে এ অর্থের যোগান দেয়া সম্ভব হচ্ছে না। তাই সংস্থাটি দ্বারস্থ হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের। দুই দফায় ৯০ কোটি টাকার বিশেষ বরাদ্দও চেয়েছে। অথচ চসিকের চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব তহবিল থেকে সড়ক ও ফুটপাত উন্নয়নে ৬০ কোটি টাকা বরাদ্দ আছে। পাশাপাশি সড়ক সংস্কারের জন্য বিটুমিন, পাথর, ইট, বালি ও খোয়া এবং রড সিমেন্ট ক্রয়ে বরাদ্দ আছে আরো ৩৫ কোটি টাকা। এর বাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এবং জাইকাভুক্ত চলমান আরো চারটি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ধরা হয়েছে ৫১০ কোটি টাকা। সড়ক সংস্কারে বরাদ্দ রাখার পরও আর্থিক সংকটের কারণ হিসেবে জানা গেছে, রাজস্ব তহবিলের আওতায় যে বরাদ্দ তা বাস্তবায়ন নির্ভর করে রাজস্ব শাখার আয়ের ওপর। করোনা পরিস্থিতির প্রভাবে এ খাতে কাঙ্খিত আয় হচ্ছে না। গত জুলাই ও আগস্ট মাসে রাজস্ব খাতে আয় হয়েছে মাত্র ৭৩ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকা। আবার এ আয় থেকেই প্রতি মাসে ১৮ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকা করে পরিশোধ করতে হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে। এর বাইরে অভ্যন্তরীণ অন্যান্য খাতেও কয়েক কোটি টাকা খরচ হয়েছে। ফলে বাজেটে বরাদ্দ থাকলেও রাজস্ব তহবিল থেকে সড়ক সংস্কার করা এ মুহূর্তে সংস্থাটির পক্ষে কঠিন। এছাড়া এডিপিভুক্ত যেসব প্রকল্প রয়েছে সেগুলোর বিপরীতে দরপত্র আহ্বান করে ঠিকাদারের মাধ্যমে কাজ করতে হবে। গত অর্থবছরের শেষের দিকে কয়েকটি প্রকল্পের আওতায় বিভিন্ন লটে ঠিকাদার নিয়োগও করা হয়েছে। শুষ্ক মৌসুমে কাজ শুরু করবেন তারা। তবে চলতি অর্থবছরের জন্য প্রকল্পগুলোর বিপরীতে বরাদ্দ হওয়া অর্থ এখনো মন্ত্রণালয় ছাড় করেনি। এ অবস্থায় মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ না পেলে বর্ষায় ক্ষতি হওয়া সড়কগুলো সংস্কার করতে বেকায়দায় পড়তে হবে চসিককে।
চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বর্ষায় শহরের প্রধান প্রধান সড়কের ১৭০ কিলোমিটার ক্ষতি হয়েছে। বৃষ্টিতে সড়কের বিটুমিন ও ইট-কংক্রিট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া পূর্বে হওয়া গর্তগুলোর আকৃতিও বড় হচ্ছে দিন দিন। তার ওপর বিভিন্ন জায়গায় ওয়াসার খোঁড়াখুঁড়ি সড়কের বেহাল দশাকে আরো বেশি শোচনীয় করে তুলছে। এতে প্রতিনিয়ত বাড়ছে সাধারণ যাত্রীদের ভোগান্তি। পাশাপাশি পরিবহন মালিকরা দাবি করছেন, সড়কের নাজুক অবস্থার কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছর বর্ষায় ক্ষতি হওয়া সড়ক নিজস্ব অ্যাসফল্ট প্ল্যান্টে তৈরি মিঙার দিয়ে সংস্কার করা হয়। এটাকে সংস্থাটির ভাষায় প্যাচওয়ার্ক বলা হয়। গত ২৬ আগস্ট এ প্যাচওয়ার্কের কাজ শুরুও হয়েছিল। তবে এরপরও কয়েক দফা হওয়া বৃষ্টিতে সংস্কার হওয়া অংশসহ নতুন নতুন জায়গায় ক্ষতি হয়েছে। আবার আর্থিক সংকটের কারণে অ্যাসফল্ট প্ল্যান্টে ব্যবহৃত পণ্য ইট, বালি, সিমেন্ট, বিটুমিন কিনতে বেগ পেতে হচ্ছে।
এদিকে আর্থিক সংকটের বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি দুই দফায় চিঠি দিয়ে সড়ক সংস্কারের জন্য ৯০ কোটি টাকার বিশেষ বরাদ্দও চান। সর্বশেষ গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে উপানুষ্ঠানিক পত্র দিয়ে ৭০ কোটি টাকা চেয়েছেন। এতে তিনি লিখেন, ‘চলমান বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরীর ১৭০ কিলোমিটার রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্যাচওয়ার্কের মাধ্যমে অতি দ্রুত মেরামত করে সচল রাখা অপরিহার্য। যার জন্য আনুমানিক ৭০ কোটি টাকা অর্থের সংস্থার প্রয়োজন।’ একইপত্রে তিনি রাস্তা নির্মাণ ও মেরামত কাজের জন্য ৪০টি ড্রাম্প ট্রাক, ৫টি পে-লোডার, ১০টি ব্যাকহো লোডার ও ৫টি স্টিল রোলার ক্রয়ে আরো ৫০ কোটি টাকা চেয়েছেন।
এর আগে গত ২১ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দিয়ে নগরবাসীর ‘দুর্দশা’ লাঘবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও প্যাচওয়ার্কের জন্য চসিকের অনুকূলে ২০ কোটি টাকা বরাদ্দ চান তিনি।
এ বিষয়ে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, সিটি কর্পোরেশনে আর্থিক সংকট আছে। ঠিকাদারদের বকেয়া আছে প্রায় ২৯৩ কোটি টাকা। প্যাচওয়ার্কসহ মেরামত কাজের জন্য ঠিকাদারগণের নগদ বিল পরিশোধ করা না হলে কার্যক্রমকে বেগবান করা যাবে না। তাই মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়েছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্থিক সংকট থাকলেও ভাঙা সড়ক সংস্কারে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিদিন প্যাচওয়ার্কের কাজ চলছে। যেখানে বড় বড় গর্ত আছে সেখানে ইট ও ইটের খোয়া ফেলে যান চলাচলের ব্যবস্থা করছি। তবে বৃষ্টির জন্য ঠিকভাবে কাজ করা যাচ্ছে না। একদিকে সংস্কার করি, অন্যদিকে বৃষ্টি আবার তা পূর্বের জায়গায় নিয়ে যাচ্ছে। এরপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। জনজীবনে স্বস্তি দিতে চসিকের পক্ষ থেকে প্যাচওয়ার্ক কার্যক্রম চলমান রয়েছে।
চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ বলেন, প্রধান সড়কের প্রায় ১৭০ কিলোমিটার ক্ষতি হয়েছে। আমরা সেখানে প্যাচওয়ার্কের কাজ করছি। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পুরো শহরে ক্ষতি হওয়া সড়কের অ্যাসেসমেন্ট করব। তখন ডিপিপি তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করব।
সম্প্রতি নগরীর পোর্ট কানেকটিং রোডের অবস্থা বেশি খারাপ দেখা গেছে। এছাড়া সদরঘাট স্ট্যান্ড রোড, পাঁচলাইশ-অঙিজেন সড়কের বিভিন্ন অংশ, বিশেষ করে মির্জাপুলের দুই পাশে, পাহাড়তলী ডিটি রোড, চকবাজার, বহদ্দারহাট, ঈদগাহ, আরাকান সড়ক, ফকিরহাট, কালা মিয়া বাজার, বহদ্দারহাট ফ্লাইওভার, এফআইডিসি রোড, সল্টগোলা ক্রসিং, বন্দর কাস্টম ও জাকির হোসেন রোডে চলতি বর্ষায় ক্ষতি হয়েছে।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
