২ বছরের কাজ শেষ হয়নি ৫ বছরেও, দোকান কিনে বিপাকে ব্যবসায়ীরা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২
চাঁনখারপুলে ডিএসসিসি নির্মিত মার্কেটের বর্তমান অবস্থা
পুরান ঢাকার চাঁনখারপুল ও কাপ্তানবাজারে দুটি বহুতল মার্কেট তৈরির সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০১৭ সালের শেষ দিকে শুরু হয়ে দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা নির্মাণকাজ। সে অনুযায়ী দোকান বরাদ্দ দিয়ে পুরো টাকা নিয়ে নেওয়া হয়। কাজ দেওয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠানকে। এরপর পাঁচ বছর পার হলেও দোকান বুঝে পাওয়া দূরের কথা, বেজমেন্টের কাজও শেষ হয়নি। এত টাকা বিনিয়োগ করে বিপাকে পড়েছেন দোকান বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা।
নির্মাণকাজে এমন ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এই দুটি মার্কেটে দোকান বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এই দুটি মার্কেটে দোকান বরাদ্দ দিয়ে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু নির্ধারিত সময়ে তো দূরের কথা, অতিরিক্ত তিন বছরেও নির্মাণকাজ শেষ করতে পারেননি ডিএসসিসির ঠিকাদার। বছরের পর বছর মার্কেট দুটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানকেও চাপ দিচ্ছে না ডিএসসিসি।
তবে ডিএসসিসির প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, মার্কেট দুটি নির্মাণে যে ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কাজে গাফিলতি করেছে। এজন্য বাতিল করা হয়েছে তাদের কার্যাদেশ। নতুন করে ঠিকাদার নিয়োগে কাজ চলছে। কিন্তু ঠিক কবে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে বা নির্মাণকাজ শুরু হবে তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেননি।
চাঁনখারপুল মার্কেট
ডিএসসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে চাঁনখারপুল মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় ডিএসসিসি। নকশা অনুযায়ী ১২ তলা ভিত্তির ওপর ছয় তলা ভবন হবে। ২৮১টি দোকান থাকবে। প্রতিটি দোকানের দাম নির্ধারণ করা হয়েছে আয়তনভেদে ১১ থেকে ১২ লাখ টাকা। তখন মার্কেটটির নির্মাণব্যয় ধরা হয় ২৯ কোটি ৯৪ লাখ টাকা। পরে ২০১৭ সালের দিকে ভবনটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদার প্রতিষ্ঠান ‘দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট লিমিটেড’।
কাপ্তানবাজারে ডিএসসিসি নির্মিত মার্কেটের বর্তমান অবস্থা/ছবি: জাগো নিউজ
এই প্রতিষ্ঠানের কার্যাদেশ অনুযায়ী, ২০১৭ সালের ২ অক্টোবর এই মার্কেটের কাজ শুরু হয়। ২০১৯ সালের ১ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা। এরই মধ্যে চার কিস্তিতে গ্রহীতাদের কাছ থেকে ২৯ কোটি ৯৪ লাখ টাকা তুলে নিয়েছে ডিএসসিসি। আর ঠিকাদারও করপোরেশন থেকে বিল তুলেছে ১৩ কোটি টাকা। কিন্তু তারা তুলে নেওয়া বিলের সমপরিমাণ কাজ করেনি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, চাঁনখারপুল মার্কেটের চারপাশে টিন দিয়ে ঘেরা। কিন্তু ভেতরে কোনো নির্মাণশ্রমিক বা সামগ্রী নেই। মার্কেটটির বেজমেন্টে বৃষ্টির পানি জমে আছে। সেখানে জন্মাচ্ছে মশার লার্ভা। মার্কেটটির কোথাও কোনো সাইনবোর্ড নেই। সিটি করপোরেশনেরও কোনো দিকনির্দেশনা দেখা যায়নি।
এই মার্কেটের চতুর্থ তলায় লটারিতে দোকান বরাদ্দ পান হোসেনি দালানের হাবিবুর মোল্লা। আলাপকালে তিনি বলেন, বাড়ির পাশে মার্কেট হচ্ছে দেখে ডিএসসিসিতে দোকানের জন্য আবেদন করি। যথাযথভাবে দোকানও বরাদ্দ পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত মার্কেটটির নির্মাণকাজ শুরু হয়নি। অথচ প্রায় ১২ হাজার টাকা বর্গফুট হিসেবে দোকানের দাম নেওয়া হয়েছে। এতে ১০০ বর্গফুট দোকানের জন্য দিতে হয়েছে প্রায় ১২ লাখ টাকা।
চকবাজারে একটি ভাড়া দোকানে কাপড়ের ব্যবসা করেন গাজীপুরের বাহার উদ্দিন। তিনিও চাঁনখারপুল মার্কেটের তৃতীয় তলায় একটি দোকান বরাদ্দ পেয়েছেন। আলাপকালে তিনি বলেন, মার্কেটটির নির্মাণকাজ বন্ধ থাকলেও বরাদ্দ বাবদ সব টাকা হাতিয়ে নিয়েছে ডিএসসিসি। কিন্তু তারা নির্মাণকাজ করছে না। এটা করপোরেশনের তামাসা ছাড়া আর কিছুই নয়।
এই মার্কেটটি ডিএসসিসির অঞ্চল-৩ এর আওতাধীন। জানতে চাইলে অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে চাঁনখারপুল মার্কেটটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সঠিকভাবে মার্কেটটির নির্মাণকাজ করেনি। কিন্তু বিল উঠিয়ে নিয়েছে ১৩ কোটি টাকা। তাই ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন নতুন করে ঠিকাদার নিয়োগে কাজ চলছে।
চাঁনখারপুলে ডিএসসিসি নির্মিত মার্কেটের বর্তমান অবস্থা/ছবি: জাগো নিউজ
তবে কবে ফের কাজ শুরু হবে, তা তিনি সঠিকভাবে বলতে পারেননি।
কাপ্তানবাজার মার্কেট
ডিএসসিসির রাজস্ব বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালে কাপ্তানবাজার এলাকায় একটি মার্কেট নির্মাণে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। পরের বছর লটারির মাধ্যমে ওই মার্কেটে ৮৪২ জনকে দোকান বরাদ্দ দেওয়া হয়। এরপর চার কিস্তিতে এসব ব্যক্তির কাছ থেকে নেওয়া হয় ২৩ কোটি টাকা। ৮৪২ জনের মধ্যে ৯৯ শতাংশ গ্রহীতা টাকা জমা দিয়েছেন। তাদের সাময়িক বরাদ্দপত্রও দেওয়া হয়েছে।
তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখন পর্যন্ত মার্কেটের বেজমেন্টের নির্মাণকাজই শেষ হয়নি। ১৬ অক্টোবর সরেজমিনে দেখা যায়, কাপ্তানবাজার এলাকায় নির্মাণাধীন মার্কেট ভবনটির কেবল খুঁটি বসানোর কাজ শেষ হয়েছে। সেখানে জমে আছে পানি। মশার প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ! টিনের প্রাচীর জরাজীর্ণ। চাইলে যে কেউ ভেতরে প্রবেশ করতে পারে।
এই মার্কেটে ৫০ বর্গফুটের একটি দোকান পেতে সাড়ে চার বছর আগে ডিএসসিসির তহবিলে চার লাখ টাকা দিয়েছিলেন পুরান ঢাকার সারোয়ার হোসেন। দুই থেকে আড়াই বছরের মধ্যে দোকান বুঝে পাওয়ার কথা ছিল তার। কিন্তু এখন পর্যন্ত দোকান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তিনি। আলাপকালে সারোয়ার হোসেন বলেন, আমরা গরিব মানুষ, দোকান পেলে কিছু করে খেতে পারতাম। কবে দোকান পাবো, তা কেউ বলতে পারছে না।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, বেজমেন্টসহ দোতলা ভবন নির্মাণে দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছিল ডিএসসিসি। ভবনটি নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয় প্রায় ৩০ কোটি টাকা। ২০২০ সালের মার্চ মাসের মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে মাত্র ২০ শতাংশ কাজ শেষ হয়। এর বিনিময়ে করপোরেশন থেকে ৫ কোটি ২২ লাখ টাকা বিলও তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক প্রকৌশলী বলেন, বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর এই কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কয়েক দফা তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু কাজে গতি না ফেরায় এই কার্যাদেশ চলতি বছরের জানুয়ারি মাসে বাতিল করা হয়েছে। ভবনের বাকি কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন।
ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ জাগো নিউজকে বলেন, যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাঁনখারপুল ও কাপ্তানবাজার মুরগি মার্কেট নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছিল, তারা যথাসময়ে কাজ শেষ করেনি। কাজ শেষ করতে তাদের বারবার তাগাদা দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। তাই তাদের কার্যাদেশ বাতিল করা হয়েছে। জামানত জব্দ করে নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। নভেম্বরের শুরুতে এই দুটি মার্কেটের জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হবে। সে অনুযায়ী প্রকৌশল দপ্তর কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ জাগো নিউজকে বলেন, আইনি কিছু বিধি-নিষেধের কারণে এই দুটি মার্কেটে নতুন ঠিকাদার নিয়োগে দেরি হচ্ছে। আশাকরি শিগগির এই বিধি-নিষেধ কেটে যাবে।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
