শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৭১

১৪ বছর পর মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন লাকসামের হুমায়ুন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০  

স্কুল ছাত্রী খুনের দায়ে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ১৪ বছর ধরে কনডেম সেলে। অবশেষে সাক্ষ্যপ্রমাণ না মেলায় কুমিল্লার লাকসামের হুমায়ুন কবীরকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। সেই সাথে তাকে দ্রুত মুক্তিরও নির্দেশ দেয়া হয়েছে। দীর্ঘদিন কনডেম সেলে থাকা আসামিদের নিয়ে আপিল বিভাগের শুনানিকে যুগান্তকারী বলছেন আইনজীবীরা।

৩০ জুন ২০০৪। অন্যান্য দিনের মত স্কুলে যাচ্ছিলেন লাকসামের সাকেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জ্যুতি। কিন্তু আর স্কুলে যায়নি সে। ফেরেনি বাসায়ও। পরে জ্যুতির মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় হুমায়ুন কবীরকে ২০০৬ চট্রগ্রাম দ্রুত ও বিচার ট্রাইব্যুনাল ও ২০১২ সালে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন।

এরপর জেল আপিলের শুনানির জন্য দীর্ঘ অপেক্ষা। অবশেষে আপিল বিভাগের নির্দেশে হুমায়ুন কবীরকে দেয়া হয় আইনজীবী। মঙ্গলবার উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ না থাকায় ১৪ বছর কনডেম সেলে থাকা এ আসাইকে খালাস দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

এতবছর পর একজনকে খালাস দেয়ার পুরো ঘটনায় তদন্ত কর্মকর্তাসহ অনেকের দায় দেখছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী।

এই বিভাগের আরো খবর