শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৯

১২শ’ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করল রেড ক্রিসেন্ট

আরিফ চৌধুরী

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  


টঙ্গীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেড ক্রসয়ের উদ্যোগে আরমান এমপাওয়ামেন্টড এন্ড রেজিলিয়েন্স প্রজেক্টের মাধ্যমে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত লকডাউনে থাকা নিম্ন আয়ের ঘরবন্ধি ১২শ’ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান গতকাল রবিবার টঙ্গীর এরশাদনগর টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর  মো: ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডাইরেক্টর ডি.আর মো: মিজানুর রহমান, সুইস রেড ক্রসের ডেপুটি হেড অফ ডেলিগেশন সনঞ্জিত বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার কমেলেন্দু দাস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটিং প্রোগ্রাম ব্যবস্থাপক মোসলে উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আওয়ামীলীগ নেতা কামরুল হাসান দ্বিপু, ছাত্রলীগ নেতা জুয়েল হোসাইন জয়, লাইজু আক্তার, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শারমিন আক্তার প্রমুখ।

এই বিভাগের আরো খবর