হালদায় আশানুরূপ মাছের ডিম মিলছে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২২
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে এ বছর কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) মা মাছ আশানুরূপ ডিম ছাড়েনি। এবার পূর্ণিমার জো থাকায় ডিম সংগ্রাহকরা আশা করেছিল সোমবার (১৬ মে) জোয়ারের শুরু থেকে মা মাছ পুরোদমে ডিম ছাড়বে। কিন্তু বজ্রসহ তীব্র বৃষ্টিপাত না হওয়ার কারণে পর্যাপ্ত পাহাড়ি ঢল সৃষ্টি না হওয়ায় মা মাছ ডিম ছাড়েনি।
সরেজমিনে দেখা যায়, সোমবার ভোর ৫টা থেকে ডিম সংগ্রাহকরা শত শত নৌকা আর বাঁশের ভেলা নিয়ে হালদায় ডিম সংগ্রহের প্রস্তুতি নেয়। বেলা বাড়ার সাথে সাথে মা মাছ অল্প অল্প ডিম ছাড়তে শুরু করে। জোয়ারের শুরু থেকে দুপুর পর্যন্ত নদীর নয়াহাট, মাছুয়াঘোনা বাঁক, আজিমের ঘাট অংশে ডিম ধরা পড়ে ডিমসংগ্রহকারীদের জালে। কোথাও কোথাও দুই তিনটি নৌকা মিলে এক বালতি ডিম পেলেও বেশিরভাগ ডিম সংগ্রহকারীরা খুব অল্প পরিমানেই ডিম সংগ্রহ করতে পেরেছেন।
স্মরণাতীত কাল থেকেই চৈত্র-বৈশাখ মাসে হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ে। ডিম সংগ্রাহকরা নৌকা ও একপ্রকার বিশেষ জাল দিয়ে সেই ডিম সংগ্রহ করে বিশেষভাবে নির্মিত পাকা বা মাটির কুয়ায় সেই ডিম ফুটিয়ে রেণু তৈরি করে। পরে পুকুরে সেই রেণুকে নিবিড় পরিচর্যার মাধ্যমে পোনায় পরিণত করা হয়। প্রাকৃতিকভাবে ব্রিডিং হওয়া হালদার পোনা খুব অল্প সময়ে বড় হয় বলে সারা দেশে হালদার পোনার বিশেষ চাহিদা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিদের্শনা অনুসারে, জেলা ও উপজেলা প্রশাসন এবং নৌপুলিশ হালদার পরিবেশ রক্ষায় বিশেষ তৎপর ছিলেন। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় মা মাছ ধরা বন্ধ রাখা ও মিঠা পানির ডলফিন রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত ছিল। নদী থেকে মাছ চুরির ঘটনা শনাক্ত করতে মদুনাঘাট থেকে আমতুয়া পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার ও ইঞ্জিন চালিত নৌকা বন্ধের পরও আশানুরূপ ডিম না পাওয়ায় ডিম আহরণকারীসহ সংশ্লিষ্টদের মনে হতাশা দেখা দিয়েছে।
মাদার্শা এলাকার ডিম সংগ্রহকারী শফিউল আলম জানান, তিনি তিনটি নৌকার মাধ্যমে তিন বালতি ডিম সংগ্রহ করেছেন। সেই ডিম মাছুয়াঘোনা হ্যাচারিতে রেখে ডিম থেকে রেণু ফোটানোর কাজ করছেন।
তিনি বলেন, এই তিথিতে পুরোদমে ডিম না ছাড়লেও পরের তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে আশানুরূপ ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে।
হালদার উপর পিএইচডি ডিগ্রীধারী হালদা গবেষক ও চট্রগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের প্রভাষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীতে বর্তমানে যে ডিম পাওয়া গেছে তা মূলত নমুনা ডিম, যেহেতু এখনও বজ্রপাতসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল হয়নি তাই মা মাছ ডিম ছাড়ার অনুকূল পরিবেশ পায়নি। তবে পরিবেশ অনুকূলে থাকলে এখনও পর্যন্ত ডিম ছাড়ার সময় রয়েছে। তা না হলে পরবর্তী (২৮-৩১) মে অথবা (১৩-৩) জুন ডিম দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে হালদা নদীর পানির গুণগত মান স্বাভাবিক অর্থাৎ পানির বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্যারামিটারের মান আদর্শ মানের মধ্যে রয়েছে। এবং হালদা নদীর পানিতে লবণাক্ততার উপস্থিতি পাওয়া যায়নি। সুতরাং হালদার পানি মা মাছের ডিম ছাড়ার অনুকূলে। শুধুমাত্র বজ্রপাতসহ বৃষ্টির অপেক্ষা।
সরকারি হ্যাচারি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ডিম সংগ্রহকারীদের বরাত দিয়ে বলেন, এখনও পুরোপুরিভাবে ডিম ছাড়ছে না মা মাছ। পর্যাপ্ত বৃষ্টি হলেই পুরোদমে ডিম ছাড়বে বলে আশা করছি।
- বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি
- ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
