শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৮

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা আটক ২

নাসিম আক্তার, বেনাপোল

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪  

কাজের প্রলোভনে যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)।

 

কোম্পানি কমান্ডার মিজানুর রহমান  জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে অবৈধ ভাবে ভারতে পাচার করার চেষ্টা করছিল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়। পরে আটককৃতদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর