সিলেটে সরিষা চাষে সাফল্য
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪
সিলেট অঞ্চলে সরিষা চাষে ব্যাপক সাড়া পড়েছে। সরকারের প্রণোদনাসহ সংশ্লিষ্ট বিভাগের সার্বিক সহযোগিতায় সিলেট অঞ্চলে সরিষা চাষ ভালো হয়েছে। মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, ওসমানীনগর উপজেলায় প্রচুর সরিষা আবাদ হয়েছে বলে জানিয়েছে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ভোজ্যতেলের আমদানি-চাপ কমাতে সরকার সরিষা আবাদে গুরুত্ব দিয়েছে। এর জন্য এলাকাভিত্তিক চাষাবাদের উপযোগী জায়গা চিহ্নিত করে কৃষকদের সরিষা আবাদে উৎসাহ দেওয়া হচ্ছে। সরকার ও কৃষকের সমন্বয়ে ভোজ্যতেল আমদানি কমাতে তেলজাতীয় শস্য চাষ আগের তুলনায় বেড়েছে। তবে উৎপাদন বাড়াতে সহায়তা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট আঞ্চলিক কার্যালয় জানায়, এ অঞ্চলের কৃষকরা সাধারণত পাঁচটি জাতের সরিষা আবাদ করে থাকেন। সেগুলো হচ্ছে উচ্চফলনশীল (উফশী) সরিষা বিনা-৯, বিনা-৪, বারী-১৪, বারী-১৭ ও টরি-৭ জাতের সরিষা।
এবার সিলেট অঞ্চলে ২৪ হাজার ৯৩১ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ২১ হাজার ২৮ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৬১৩ হেক্টর, সুনামগঞ্জে ৪ হাজার ১০৫ হেক্টর, হবিগঞ্জে ৫ হাজার ২৯০ হেক্টর এবং মৌলভীবাজারে ৫ হাজার ২০ হেক্টর জমিতে সরিয়া চাষ হয়েছে। এ বছর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫১ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।'
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিস জানিয়েছে, গত বছর কোম্পানীগঞ্জের হাওরে ৬৭১ হেক্টর জমিতে সরিষার চাষ হয়। এ বছর ১৫১ হেক্টর বেড়ে ৮২২ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ইতোমধ্যে জমি থেকে সরিষা তোলা শুরু হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ‘এ অঞ্চলের মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় দিন দিন আবাদ বাড়ছে। কয়েক বছর ধরে উপজেলায় সরিষা চাষ ও ফলন বেড়েছে। আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
সরেজমিনে ডুপরিয়া, ধুলিয়া সাতবিলা, লম্বাকান্দি, কাঁঠালবাড়ি, ধোলাইন বিল, লোভা হাওরসহ বেশ কয়েকটি এলাকার চিত্র দেখা গেছে, ফসলের মাঠগুলো সরিষা ফুলে ছেয়ে গেছে। সরিষার এই ভালো ফলনে খুশি কৃষকরাও।
গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলী গ্রামের সরিষা চাষি ফখরুল ইসলাম বলেন, ‘সরকারের প্রণোদনা পেয়ে দ্বিতীয়বারের মতো এ বছর ৬৬ শতক জমিতে সরিষা চাষ করেছি। প্রথমবার চাষে সফলতা অর্জন করায় দ্বিতীয়বারের মতো সরিষা চাষ করতে আগ্রহী হই। আমাকে দেখে এলাকার অনেক কৃষক সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মতিউজ্জামান বলেন, ‘সরকার ভোজ্যতেল আমদানি কমাতে চায়। সে জন্য তেলজাতীয় শস্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করেছি। সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে রাজস্ব খাত থেকে সহায়তা, যন্ত্রপাতি, বীজ, সার বিতরণসহ নানা সহায়তা করে যাচ্ছি। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলায় সরিষা চাষ ভালো হয়েছে। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, ওসমানীনগর উপজেলায় প্রচুর সরিষা আবাদ হয়েছে। ফলে সারা দেশের মতো সিলেটেও সরিষার আবাদ বেড়েছে।’
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
