সায়েদাবাদে দূরপাল্লার যাত্রীদের চাপ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১
কঠোর বিধিনিষেধ শিথিল করার প্রথম দিনেই রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাসের যাত্রীদের চাপ দেখা গেছে। বাসগুলো দ্রুত যাত্রীতে পূর্ণ হয়ে যাচ্ছে, আর পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, যাত্রী পরিস্থিতিতে তারা খুশি। শিথিলের বাকি দিনগুলোতেও যাত্রী ভালোই থাকবেন বলে মনে করছেন তারা।
সায়েদাবাদের জনপথ মোড়ে সকাল সাড়ে ৯টার দিকে যাত্রী তুলছিল ঢাকা-সিলেট রুটে চলাচল করা হানিফ পরিবহনের একটি বাস।
এই বাসের চালক মো. ইদ্রিস বলেন, ‘প্রথম দিন যাত্রীর সংখ্যা খুবই ভালো। অল্প সময়ের মধ্যে যাত্রী ভরে গেছে, আমি এখনই বাস ছেড়ে দেব।’
অপরদিকে শ্যামলী পরিবহনের কাউন্টারের টিকিট বিক্রেতা মো. রাকিব হোসেন বলেন, ‘যাত্রীর অনেক চাপ। আমাদের চট্টগ্রাম ও সিলেট যাওয়ার গাড়িগুলোর সিট ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে।’
যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে বিধিনিষেধের কারণে আটকে পড়েছিলেন, মূলত তারাই বাসস্ট্যান্ডে এসে হাজির হয়েছেন।
সিপাহীবাগে একটি হোটেলে চাকরি করেন মো. আবু তাহের। দুই বাচ্চা নিয়ে তিনি যাবেন ব্রাহ্মণবাড়িয়া। বলেন, ‘বাচ্চা দুইটা ঢাকায় বেড়াইতে আইসা লকডাউনে পড়ছে। ওগো বাড়িতে দিয়া আসতেছি। আমি কাইলই আবার চাইলা আসমু।’
আল মুবারকা পরিবহনের টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকারী মো. নুরুল ইসলাম বলেন, ‘একেবারে সকালে যাত্রীর চাপ আরও বেশি ছিল। এখন কিছুটা কমছে।’
ইমাদ পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রি করছিলেন, মো. আব্দুস সালাম। তিনি বলেন, ‘আমাদের বাসগুলো খুলনা, পিরোজপুর, গোপালগঞ্জ চলাচল করে। আজকে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৩০টি বাস এসব গন্তব্যে যাবে। সবগুলোর বাসেরই টিকিট প্রায় বিক্রি হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘গত ঈদে মানুষ গ্রামে যেতে পারেনি। তাই সুযোগ পেয়ে এবার সবাই যাবে বলে মনে হচ্ছে।’
সপরিবারে হবিগঞ্জ যাবেন শ্রমিক শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ভিড় আরও বাড়ার আগেই চলে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপর হবিগঞ্জ যাব। আল-মোবারকা পরিবহন ভাড়া বেশি চাইতেছে। আগে ভাড়া ৪৭০ টাকা হলেও এখন চাইছে ৫৫০ টাকা। আমরা দুই সিটে দুইজন করেই বসব।’
ঢাকা থেকে চাঁদপুরের হবিগঞ্জে চলাচলকারী আল-আরাফাহ এক্সপ্রেসের কাউন্টারের সামনে বিপুল সংখ্যক লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কাউন্টারে দায়িত্বপালনকারী ব্যক্তি বলেন, ‘গাড়ি রাস্তায় রয়েছে, এখনও এসে পৌঁছায়নি। কিন্তু যাত্রীর চাপ তো বেড়েই যাচ্ছে।’
এদিকে কুমিল্লা চলাচলকারী বাসের সংকট দেখা গেছে। কুমিল্লা যেতে বিপুল সংখ্যক যাত্রীকে বাসস্ট্যান্ডের দক্ষিণ দিক দিয়ে প্রবেশ মুখে অপেক্ষা করতে দেখা গেছে।
কুমিল্লা চলাচল করা প্রিন্স পরিবহনের একটি বাসের চালক মো. আলমগীর বলেন, ‘যাত্রীর অনেক চাপ। আমার বাস ভরে গেছে। কুমিল্লার গাড়ি স্ট্যান্ডে নাই বললে চলে। গাড়ি এখনও পৌঁছাতে পারেনি। সব গাড়ি জ্যামে আটকে আছে।’
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গণপরিবহন চলাচল, দোকান-শপিংমল খুলে দেয়াসহ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার। বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই সঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
