রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৯ মে ২০২২  

সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
রোববার (২৯ মে) সকাল ৮দিকে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গী বিলে ও দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের পাতার বিলে পৃথক পৃথক এ দুর্ঘটনা ঘটে। 
নিহত একজনের নাম ফারুক হোসেন (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গী গ্রামের আব্দুল জলিলের ছেলে। অন্যজন হলেন- দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের পিয়ার আলী গাজীর ছেলে আব্দুল লতিফ গাজী (৫২)।
 
আহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গী গ্রামের ফটিকগাছি ছেলে মহিদুল গাজী (৪০), একই গ্রামের আমির আলীর ছেলে এরশাদ আলী (৩৫), জহুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও ঢাকা সাভারের এলাকায় হুমায়ুন কবির (৪০)। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম ও হাসপাতাল সূত্রে জানা যায়, ফারুক হোসেনসহ অন্যরা সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গী বিলের স্কেবেটর মেশিন দিয়ে মাটিকাটার কাজ করছিল। সকালে ঝড়বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যেও তারা কাজ করছিল। এ সময় সকাল ৮টার দিকে হঠাৎ বজ্রপাতে স্কেভেটর চালক ফারুক হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হন সহযোগী  ফারুক হোসেন, মহিদুল গাজী, এরশাদ আলী, জাহাঙ্গীর হোসেন ও স্কেভেটর এর মালিক হুমায়ুন কবির। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
 
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ ফারুক হোসেনের মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। 
এদিকে দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের পিয়ার আলী গাজীর ছেলে আবদুল লতিফ গাজী শনিবার (২৮ মে) সন্ধ্যায় বাড়ির পাশে পাতারবিলে ঘেরের বাসায় বসেছিল। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে ঘেরের বাসার ওপর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবদুল লতিফ মারা যায়।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর