সরকারি আবাসনে মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: তাপস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২২
নির্মাণাধীন ভবনগুলো মশা নিয়ন্ত্রণ কার্যক্রম বাধাগ্রস্ত করছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সরকারি সংস্থার কোনো আবাসনে এডিসের লার্ভা পাওয়া গেলে এবং এডিস নিয়ন্ত্রণে নিজ নিজ আবাসন কেন্দ্রিক আশু পদক্ষেপ না নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৬ মে) বিকেলে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন শেখ ফজলে নূর তাপস।
শেখ তাপস বলেন, ‘আমাদের সবার লক্ষ্য ঢাকাবাসীকে এডিস মশার বিস্তার থেকে মুক্ত রাখা, ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখা। এটা তখনই সম্ভব হবে যখন আমরা এটাকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে পারবো। সিটি করপোরেশনের করণীয়ের বাইরে সব সংস্থার যথাযথ দায়িত্বশীল ভূমিকা ছাড়া এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সব অংশীজন ও যে সব সরকারি সংস্থার আবাসন রয়েছে তাদের যথাযথ ভূমিকা প্রয়োজন। কিন্তু আমরা দেখি যে, এ ব্যাপারে অনেক সময় সরকারি সংস্থাগুলো যথাযথ পদক্ষেপ নেয় না। সেজন্য সরকারি সংস্থাগুলোকে আশু পদক্ষেপ নিতে হবে, না হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।'
নির্মাণাধীন ভবন ৪০ শতাংশ ডেঙ্গু সংক্রমণের জন্য দায়ী মন্তব্য করে মেয়র শেখ তাপস বলেন, 'নির্মাণাধীন ভবনগুলো আমাদের মশা নিয়ন্ত্রণ কার্যক্রম বাধাগ্রস্ত করছে। আমরা প্রতিনিয়ত অভিযান করছি, ক্ষেত্রবিশেষে জরিমানাও করা হচ্ছে। কিন্তু তারপরও আবাসন ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের দৃশ্যমান উদ্যোগ বা কার্যক্রম আমরা দেখছি না। আপনারা যদি এডিস মশার প্রজননস্থল সৃষ্টি হয় এমন পরিবেশের উন্নতি না করেন, তাহলে আগামীদিনে শুধু জরিমানাই করবো না, ভবননির্মাণ কার্যক্রমই বন্ধ করে দেওয়া হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার মতবিনিময়ে অংশ নিয়ে বলেন, ‘কিউলেক্স মশার ক্ষেত্রে সিটি করপোরশনকে দায়ী করা গেলেও এডিস মশার ক্ষেত্রে তা করা যায় না। কারণ, এডিস মশা বাড়িতে জন্মায়। সেজন্য এডিস মশা নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতা জরুরি। তাই এডিস মশা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
মতবিনিময় সভায় দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, রাজউক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সদস্য মো. শফিউল হক, বিজিবি সদরদপ্তরের ডিরেক্টর (সিএমএসডি) লেফটেন্যান্ট কর্নেল নূরজাহান আক্তার, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার ও ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কমিটির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. ইকরামুল হক, রিহ্যাবের সহ-সভাপতি প্রকৌশলী সোহেল রানা, বাংলাদেশ রেলওয়ে, গণপূর্ত অধিদপ্তর, উদ্ভিদ সংরক্ষণ উইং, আইইডিসিআর, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি
- ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
