শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২৮

সময়টিভির সাংবাদিক হামলায় তরুণ কণ্ঠ গাজীপুর ব্যুরো প্রধানের নিন্দা

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

কক্সবাজার সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে এতে তীব্র নিন্দা প্রকাশ করেন দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান হুমায়ুন কবির বাপ্পি। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২ টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য শনিবার রাত ১২ টার দিকে অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জেলা পরিষদের সামনে হঠাৎ একজন দুর্বৃত্ত পেছন থেকে গলা টিপে ধরে। এক পর্যায়ে শ্বাসরোধ হয়ে সাংবাদিক রুবেল মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে মোহাম্মদ ঈসমাইল নামে একজন পথচারী উদ্ধার করে ককক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায়। এরপর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদ ঈসমাইল নামে ওই পথচারী বলেন, আমরা কয়েকজন জেলা পরিষদের পশ্চিম পাশে প্রেসক্লাবের সামনে দোকানে বসে চা খাচ্ছিলাম। ওই সময় তিনজন যুবককে হঠাৎ পালিয়ে যেতে দেখা যায়। একই সাথে একটি অটোরিকশাও যেতে দেখা যায়। এরপর কিছু দূরে দেখা যায় একজন ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত সাংবাদিক রুবেল জানান, অফিসের কাজ শেষ করে হেঁ টে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ পেছন থেকে একজন ব্যক্তি এসে গলা টিপে ধরে। পরে তিনি মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় অটোরিকশা চালক সহ চারজন ছিলেন বলে দাবী করেন তিনি। 

তিনি আরও বলেন, তার পকেটে টাকা ছিল। কিন্তু দুর্বৃত্ততা টাকা নিয়ে যায়নি। তবে আইফোনসহ দুটি মোবাইল নিয়ে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। 

এই বিভাগের আরো খবর