সমাজ সেবায় অনন্য উদাহরণ শিল্পপতি জালাল আহমেদ সিআইপি
মো. মোহন
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ সম্ভাবনাময় দেশ কাতার। এটি পারস্য উপসাগরের ছোট ও মরুভূমির দেশ। মাথাপিছু আয়ে বর্তমানে পৃথিবীর সবচাইতে ধনীর কাতারে দেশটি। কাতারে বর্তমানে কর্মরত রয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। তাদের অনেকেই ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কাতারের ব্যবসা-বাণিজ্যের অন্যতম খাত হচ্ছে কনস্ট্রাকশন সেকশন।
কনস্ট্রাকশনে, মেশন, কারপেন্টার, স্টিল ফিক্সার, মার্বেল টাইলসসহ বিভিন্ন নির্মাণ শ্রমিকের পেশায় কাজ করেন বাংলাদেশিরা। কাতারে ব্যবসা-বাণিজ্য খাতেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশি পুরুষদের পাশাপাশি নারীরাও। দেশটিতে ১০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি পরিবার নিয়ে বসবাসও করছেন।
বাংলাদেশিদের মধ্যে একমাত্র কাতারি নাগরিক জালাল আহমেদ সিআইপি। তিনি দীর্ঘদিন দেশটিতে সুনামের সঙ্গে ব্যবসা করছেন। তিনি কাতার থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়ে সিআইপিও নির্বাচিত হয়েছেন।
কাতার প্রবাসী মো. জালাল আহমেদ সিআইপি, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পৌর এলাকার মিয়াজি বাড়ির হাজী আব্দুর রশিদ মিয়াজির বড় ছেলে, তিনি কাতারে গোল্ডেন মার্বেল কোম্পানির কর্ণধার। জালাল আহমেদ ৫ ভাই ২ বোনের মধ্যে প্রথম।
তার এক বোন মাজেদা বেগম বর্তমানে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন। জালাল আহমেদ তিন মেয়ে ও এক ছেলের জনক। বর্তমানে সবাই সপরিবারে কাতারে থাকেন।
কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে কাতারে গড়ে তুলছেন গোল্ডেন মার্বেল কোম্পানি, গোল্ডেন মার্বেল কোম্পানি কাতারে মধ্যেই নাম্বার ওয়ান। নিজ জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ থানার মানুষকেও কাতারে এনে স্বাবলম্বী করেছেন।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিসর, নেপালসহ অনেক দেশের শ্রমিক জালাল আহমেদের গোল্ডেন মার্বেল কোম্পানিতে কর্মরত রয়েছেন।
কাতারস্থ বাংলাদেশ কমিউনিটিতেও অতিপরিচিত মুখ জালাল আহমেদ সিআইপি। সফল এই ব্যবসায়ী সামাজিক সংগঠন কাতার চাঁদপুর সমিতি ও ফরিদগঞ্জ সমিতি প্রধান উপদেষ্টা, কাতার আওয়ামী লীগের উপদেষ্টা দায়িত্বে আছেন।
প্রায় ৩২ বছর ধরে কাতারে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন এ জালাল আহমেদ। কাতারে তার মালিকানাধীন চারটি মার্বেল পাথরের কারখানা রয়েছে। এছাড়া বাংলাদেশের খুলনার মোংলায় তার একটি মার্বেল ফ্যাক্টরি রয়েছে।
জালাল আহমেদ, প্রতি বছর বাংলাদেশে গরিবদের ২০ থেকে ২৫ কোটি টাকা অনুদান দিয়ে থাকেন। মোঠফোনে কেউ তার সাথে যোগাযোগ করে সাহায্যের আবেদন করলে তাত্ক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করেন। পাশাপাশি নিজস্ব অর্থায়নে এতিম খানা, মসজিদ, মাদরাসা তৈরি করেছেন। ফরিদ্গঞ্জের ১৬টি ইউনিয়নে ১৭০ টিরও বেশি ঘর নির্মান করে দিয়েছেন অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে। এছাড়াও ঢাকার উত্তরা ৯ নম্বর সেক্টর ও খিলক্ষেত ২ নং রোডে জায়গা ক্রয় করে উক্ত সাথে মসজিদ নির্মান করে দিয়েছেন। গত ১৫ মার্চ সিআইপি জালাল আহমেদের পক্ষে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা কাজী বাড়ি জামে মসজিদের উন্নয়ন কাজে, মসজিদ কমিটির সদস্যদের হাতে নগদ ১ লক্ষ ১৩ হাজার টাকা তুলে দেন। ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির কল্যাণ তহবিলে গত ১ এপ্রিল ৫ লক্ষ টাকা অনুদান দেন।
তিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যুবসমাজকে উৎসাহিত করতে সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।
এছাড়া দরিদ্র মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, করোনাকালে ফরিদগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে সহযোগিতা করেছেন। করোনার কারণে চাকরি হারানো কাতার প্রবাসীদের পাশেও দাঁড়িয়েছেন তিনি।
জালাল আহমেদ বলেন, নিজের যোগ্যতা আর মেধা দিয়ে এগিয়ে যেতে হবে, অর্থ উপার্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হবে। আর এর জন্য প্রয়োজন শতভাগ চেষ্টা। কেউ আপনার ভাগ্য বদল করে দিতে পারবে না, সাময়িক কিছু সহযোগিতা পাবেন মানুষের কাছে।
এই সফল প্রবাসী বলেন, কাতারে বাংলাদেশিদের ছোট ছোট অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছেন। আমার কাছে যারা আসে আমি সবাইকে সবসময় উৎসাহ দেই। বলি আরো বড় হতে হবে, কাতারে প্রচুর পরিমাণ কাজ রয়েছে, কাজের জন্য সবসময় চেষ্টা থাকতে হবে।
- বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল
- আইসিসির বিবৃতি: বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- দুই দেশের অংশীদারত্ব বাড়াতে নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় আসছে
- লাকসামে জামায়াতে ইসলামীর শেষ দিনের বিশাল গণসংযোগ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
