সন্তানকে কোলে নিয়ে ছাত্রীকে পরীক্ষার সুযোগ দিলেন শিক্ষক
মিলন হোসেন,
প্রকাশিত: ১ জুন ২০২২
পরীক্ষার টেবিলে মা। পাশেই বসা এক বছরের ছোট্ট সন্তান। একটু পরপর সন্তান মায়ের পরীক্ষার খাতা টানছে, আবার কলম ধরছে। পরীক্ষার মধ্যেও মায়ের মন সন্তানের জন্য বিচলিত। কখন আবার চোখে কলমে খোঁচা লাগে, কখন পড়ে যায়। অন্যদিকে আবার ঘড়ির কাঁটায়ও তাঁকে চোখ রাখতে হচ্ছে। কারণ, নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ করতে হবে।
এমন অবস্থা দেখে কোর্স শিক্ষক এগিয়ে এলেন। ছাত্রী ফাতেমা আক্তারের সন্তানকে কোলে নিয়ে ছাত্রীকে স্বস্তিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন। পুরো পরীক্ষার সময়টাই শিশুটিকে রাখেন এই শিক্ষক।
গতকাল (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টার শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় এমন ঘটনা ঘটে। ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম ছাত্রী ফাতেমা আক্তারের মেয়ে মারিয়ামকে কোলে নিয়ে হলে দায়িত্ব পালন করছেন।
রাতে শিক্ষক কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিশুটির মায়ের ইনকোর্স (মিডটার্ম) পরীক্ষা ছিল। সন্তান ছোট হওয়ায় প্রথম মিডটার্মে অংশ নিতে পারেনি ফাতেমা। আজকেও যখন দেখি সন্তানকে সামলে কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, তখন এগিয়ে গিয়ে তার মেয়েকে কোলে নিই। আমার কোলে আসার পর ভালোভাবেই ছিল।’
এই শিক্ষক আরও বলেন, ‘এ ক্ষেত্রে ফাতেমার পরিবারের এগিয়ে আসা উচিত। ফাতিমাকে পরামর্শ দিয়েছি পরের পরীক্ষারগুলোর সময় যাতে আগে এসে বিভাগের কোনো জুনিয়র বা সিনিয়রের কাছে মেয়েকে কিছুক্ষণের জন্য রাখতে পারে।’
ফাতেমা আক্তার জানান, ঢাকায় স্বামী, সন্তান ও ননদ নিয়ে থাকেন। ননদ ছোট, স্কুলে পড়ে। আর স্বামী জরুরি কাজে বাইরে থাকায় সন্তানকে বাসায় রেখে আসতে পারেননি। তাই সন্তানকে নিয়েই পরীক্ষার হলে এসেছেন।
সন্তান ছোট থাকায় সেমিস্টারের ক্লাসে নিয়মিত হতে পারেননি উল্লেখ করে এই শিক্ষার্থী বলেন, ‘স্যার সহযোগিতা করায় পরীক্ষাটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এক বছরের বাচ্চা, চোখের সামনে না থাকলে অন্য কোথাও রেখেও ভরসা পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সুন্দর কোনো ব্যবস্থা নিতে পারে, তাহলে আমার মতো অন্য যাদের ছোট শিশু রয়েছে, তারাও নিশ্চিন্তে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার সম্পর্কে জানা আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তিনি জানেন না।
বিশ্ববিদ্যালয় ডে–কেয়ার সেন্টারের পরিচালক আবদুস সামাদ বলেন, ‘করোনা মহামারির বিধিনিষেধ উঠে গেলে বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস-পরীক্ষা শুরুর পর থেকেই ডে-কেয়ার সেন্টার চালু আছে। বিষয়টি নিয়ে প্রতিটি বিভাগে নোটিশ পাঠানো হয়েছিল। এখন যদি বিভাগগুলো থেকে এটি যথাযথভাবে প্রচার না করে, সে ক্ষেত্রে বিষয়টি দুঃখজনক। আমাদের ২৫ জন শিশু রাখার ধারণক্ষমতা রয়েছে। এর মধ্যে মাত্র ১০-১৫ জন সুবিধা নেয়। বিশ্ববিদ্যালয়ে পরিবারের যেকোনো সদস্য এই সুবিধা নিতে পারবে। প্রয়োজনে তারা খণ্ডকালীন তাদের সন্তানদের ডে–কেয়ার সেন্টারে রাখতে পারবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
