শেরপুরে সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি আতিক
মাঈম হোসেন শুভ শেরপুর প্রতনিধি:
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩
হাজার হাজার নেতাকর্মী আর সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার মাঝি শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় বরণ করেছেন হাজার হাজার নেতাকর্মী এবং শেরপুর সদর উপজেলাবাসী। শেরপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে “নৌকা প্রতীক” নিয়ে ঢাকা থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে পৌঁছলে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সাধারণ ভোটারগণ ও দলীয় নেতাকর্মী, শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত আতিউর রহমান আতিক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শেরপুরের উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবার কাছে দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি”।
এর আগে আলহাজ্ব আতিউর রহমান আতিককে স্বাগত জানাতে শেরপুর-১ আসনের প্রবেশদ্বারে অবস্থান নিয়েছিলেন নেতাকর্মীরা। পরে তার গাড়িবহর সেখানে পৌছালে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ মোটরসাইকেল ও গাড়িরবহর নিয়ে জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে প্রবেশ করেন। এরপর রাস্তার দুইপাশে শত শত নারী পুরুষ তাকে স্বাগত জানায়। উপস্থিত জনতা নৌকা ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে নানা শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে। এসময় এমপি প্রার্থী আতিক সাধারণ মানুষকে দুই হাত নেড়ে অভিবাদন জানান। পরে উৎসুক জনতা শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে পূর্বনির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত হয়। এসময় হাজারো জনতার উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এদিকে ২৬ নভেম্বর রোববার এমপি প্রার্থী আতিউর রহমান আতিক দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর পেয়ে পৌর শহর জুড়ে সাধারণ ভোটার ও তার সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। আতিককে বরণ করে নিতে তার সমর্থকরা জেলা শহরের বিভিন্ন স্পটে আতশবাজি ফাটিয়ে উল্লাসে মেতে উঠে।
এসময় তারা একে অপরের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে উল্লাস প্রকাশ করে। অপরদিকে আতিককে নৌকা প্রতীক দেয়ায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ বেশ খুশি। তারা অভিমত ব্যক্ত করে বলেন, শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করেননি। তিনি যোগ্য, তিনিই সবার আগে বুঝতে পারেন অসহায় গরীব দু:খির সেবা কে করতে পারবে, সেই চিন্তা মাথায় রেখে গণমানুষের নেতা আতিককে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ জন্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার দুপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।
এসময় নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি তার গ্রামের বাড়িতে অবস্থান করে তার মা-বাবা কবর জিয়ারত করেন এবং বঙ্গবন্ধু সপরিবার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
