শেখ হাসিনাকে ফেরাতে ভূমিকা নেওয়ার সময় আসেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে তাদের যে ভূমিকা নেওয়ার কথা, তা প্রয়োগ করার সময় এখনও আসেনি।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র।
আগামী ৯ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে। সেই বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা– জানতে চাইলে মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একমাত্র অংশীজন নয়। অন্যান্য মন্ত্রণালয়ও জড়িত। এখানে আমরা একটা অংশ। আমাদের যে অংশে ভূমিকা পালন করার কথা, তা প্রয়োগ করার সময় এখনও আসেনি। ওই সময় যখন আসবে, তখন আমরা করব।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আবেদন এসেছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, আমার জানামতে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো নির্দেশনা আসেনি। ভারতের সঙ্গে বিভিন্ন সময়ে চুক্তির বিষয় জানানো নিয়ে রফিকুল আলম বলেন, যেহেতু একটা প্রসঙ্গ উঠে এসেছে, এটা অবশ্যই বিবেচনা করা হবে।
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার বিষয়ে এর আগে ভারতকে দেওয়া কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান– ওই কূটনৈতিক পত্রের কোনো জবাব প্রতিবেশী দেশ থেকে এসেছে কিনা। জবাবে মুখপাত্র বলেন, ভারতের কোনো জবাব এসেছে কিনা– সেটা তাঁর জানা নেই।
বৃহস্পতিবার কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মী একটি সমাবেশের আয়োজন করছেন। সেখানে দলের সভাপতি শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার পরিকল্পনা করছেন তারা। লন্ডনে ওই সভার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানে কিনা, আর ভারত তাঁকে এই সুযোগটা করে দিচ্ছে কিনা– এমন প্রশ্নে মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘আমাদের জানা পত্রিকার মাধ্যমে। আমরা মিডিয়াতে যেটা দেখেছি যে, এ রকম একটা পলিটিক্যাল মিটিং আছে– মিটিংয়ে তিনি বক্তৃতা দেবেন। কীভাবে এটা ফ্যাসিলিটেড হচ্ছে, এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় নয়। তিনি ভারতে আছেন। এটা ভারত সরকার কীভাবে হ্যান্ডল করছে, তারাই ভালো বলতে পারবে।’
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন, এফওসিতে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে যত উপাদান আছে, সই রাখার চেষ্টা করা হয়। কখনও আলোচ্যসূচি ঠিক করার ক্ষেত্রে দুই পক্ষের সম্মতি লাগে। এটা এখন পর্যন্ত চলমান। তবে সাধারণভাবে যেটা বলা যায়, বাণিজ্য আছে, কানেকটিভিটি আছে, সীমান্ত আছে, পানি আছে। এ বিষয়গুলো আলোচনায় থাকবে।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
