শুভ জন্মদিন মৌসুমী
তরুণ কণ্ঠ ডেস্কঃ
প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯
ঢালিউডের প্রিয়দর্শিনী তিনি। ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র। কয়েক দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয়দর্শিনী মৌসুমী। আজ তার জন্মদিন। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন এই তারকা।
সব সময়ই মৌসুমী তার জন্মদিন পরিবারের সঙ্গে উদযাপন করেন। তবে মাঝে মাঝে ভক্ত ও কাছের মানুষদের সঙ্গে কাটে বিশেষ দিনটি।
আজকের দিনটি নিয়ে মৌসুমী বলেন, ‘সবকিছু মিলিয়েই এবার আর বিশেষ কিছু করা হচ্ছে না। কোনো পরিকল্পনাও নেই। তবে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমার ভক্ত, দর্শদের কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি। স্বামী, সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকি। আমার সৌভাগ্য, আমি সুন্দর মনের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সৌভাগ্য যে, ফারদিন ও ফাইজার মতো আদরের দুটি সন্তান আছে আমার। ওদের মধ্যেই আমি আমার শান্তি খুঁজে পাই। আল্লাহ যেন তাদের মানুষের মতো মানুষ করার তৌফিক দান করেন।’
এ দিকে মৌসুমীর জন্মদিন প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমরা এখন ঢাকার বাইরে আছি। ছেল-মেয়েকে নিয়েই আমরা জন্মদিনের কেক কাটব। আর তিনটি এতিমখানার বাচ্চাদের খাওয়াব। মৌসুমীর জীবনের মঙ্গল কামনায় সেখানে মিলাদ মাহফিল হবে, দোয়া হবে। এভাবেই জন্মদিন পালন করতে বেশি পছন্দ তার। তাই আমি সেভাবেই আয়োজন করেছি। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তাহলে তা বিজ্ঞাপন হয়ে যাবে। এটা একান্তই মানবিকতার জায়গা থেকে করা। তাই এ নিয়ে খুব বেশি কিছু বলাটাও উচিত না।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কী মৌসুমী আমার জীবনের আশীর্বাদ। মৌসুমী শুধু আমার স্ত্রী নয়, কিংবা আমার সন্তানদের মা-ই নয়, মৌসুমী এ দেশের কোটি দর্শকের ভালোবাসা। ব্যক্তি মৌসুমী আমার স্ত্রী কিন্তু একজন নায়িকা মৌসুমী এ দেশের মানুষের ভালোবাসার ব্যক্তিত্ব। তার জন্য অনেক শুভ কামনা।’
উল্লেখ্য, মৌসুমী প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান মৌসুমী। আর সেই দর্শকপ্রিয়তার রেশ ধরেই এখন পর্যন্ত ২০০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মৌসুমী।
মৌসুমী ১৯৯৬ সালের ২ আগষ্ট তারিখে আরেক জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন এবং ফাইনা নামের দুটি সন্তান রয়েছে।
শুধু নায়িকা হিসেবে নয়, সিনেমাতে প্লেব্যাক করেও দারুণ আলোচিত হন মৌসুমী। আইয়ুব বাচ্চুর সঙ্গে তার প্লেব্যাক করা গান ‘কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো, যেন শুধু বলে কাছে আসতে, এই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে, ভালবাসতে’ ব্যাপকভাবে জনপ্রিয় হয়।
এছাড়াও ‘ছায়াছবি’ শিরোনামের চলচ্চিত্রে ‘মন যা বলে বলুক, আমি তোমার হবো, চোখ যা দেখে দেখুক, আমি তোমাকেই দেখবো’ এই গানটি মৌসুমী’র লেখা। অভিনয়ের পাশাপাশি মৌসুমী ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নিগার’ নামের সিনেমাও পরিচালনা করেছেন।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
