শাহজালালে ২৪ ঘণ্টা ফ্লাইট চালুর পরও কমেনি ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। ফলে চলতি মাসের (মে) শুরু থেকেই বিমানবন্দরে চালু হয়েছে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা। ইমিগ্রেশন, বোর্ডিংসহ সব জায়গায় যাত্রীদের ভোগান্তি ও হয়রানি রয়েছে আগের মতোই। তবে পার্কিংসহ কিছু সুবিধা আগের চেয়ে বেড়েছে এয়ারলাইন্সগুলোর।
গত বছরের ১০ ডিসেম্বর থেকে বিমানবন্দরে রাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তখন সংস্থাটি জানিয়েছিল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে আলাদা দুটি হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের জন্য প্রতিদিন রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। ঘোষণা অনুযায়ী আগামী ১০ জুন পর্যন্ত তা বন্ধ থাকার কথা। যেদিন থেকে রাতে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়, তখন থেকেই বিমানবন্দরে যাত্রী ভোগান্তি বাড়তে থাকে। পরে নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ করে বেবিচক।
তবে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো জানিয়েছে, হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণকাজ শেষ হলেও তারা এখনো পূর্ণাঙ্গভাবে বিমানবন্দরটি ব্যবহার করতে পারছে না। কারণ আগামী ১০ জুন পর্যন্ত কোনো এয়ারলাইন্সের রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত ফ্লাইট শিডিউল নেই। দিনের ফ্লাইটের অগ্রিম টিকিট বিক্রি করেছেন তারা। তবে হাই স্পিড ট্যাক্সিওয়ের কাজ শেষ হওয়ায় প্লেন পার্কিংসহ অন্যান্য কাজে সুবিধা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৭টি এয়ারলাইন্সের ৯০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা হতো। এর বাইরে দেশের বিভিন্ন গন্তব্যে ৯৫-১০০টি ফ্লাইট পরিচালনা করতো তিনটি এয়ারলাইন্স- বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভোএয়ার। কিন্তু হাই স্পিড ট্যাক্সিওয়ের নির্মাণকাজ শুরুর পর আন্তর্জাতিক ফ্লাইট নেমে আসে ৭০টিতে। আর অভ্যন্তরীণ কিছু ফ্লাইট কমে যায়।
এখন হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণ শেষ হলেও ফ্লাইটের সংখ্যা তেমন একটা বাড়েনি। যদিও দিনের সব ফ্লাইট পরিচালনা করায় শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ।
রোববার (৮ মে) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরে টার্মিনালগুলোর সামনে বিদেশফেরত ও বিদেশগামীদের উপচেপড়া ভিড়। তাদের স্বাগত ও বিদায় দিতে সেখানে পরিবারের সদস্যরা ভিড় জমিয়েছেন। কেউ আপনজনকে বিদায় দিতে গিয়ে কাঁদছেন, আবার কেউ বিদেশফেরতদের নিয়ে আনন্দ করছেন।
এমন চারজন বিদেশফেরত ও বিদেশগামীর সঙ্গে কথা বলে জাগো নিউজ। তারা প্রত্যেকেই বিমানবন্দরে মানুষের চাপ ও ট্রলি না পেয়ে হতাশা প্রকাশ করেন।

সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রী জাফর আহমেদ বলেন, আট বছর ধরে সৌদি থাকি। এর মধ্যে অনেকবার দেশে আসা-যাওয়া করেছি। কিন্তু বিমানবন্দরে এত যাত্রীর চাপ দেখিনি। মালামাল বহন করার জন্য ট্রলি নিয়েও টানাটানি লেগে যায়।
বিকেল ৩টার দিকে লন্ডনের একটি ফ্লাইট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বনশ্রীর বাসিন্দা সাদ্দাম হোসেন।
বিমানবন্দরে কোনো ভোগান্তি পোহাতে হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এই বিমানবন্দরে সব ফ্লাইট দিনে পরিচালনা করায় ইমিগ্রেশনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পরে লাগেজ বহন করার জন্য ট্রলি পেতে সমস্যা হয়েছে। এখন এটা যে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, তার কোনো আলামতই নেই। দেখলে মনে হয়, কোনো রেলস্টেশনে আছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, এই বিমানবন্দর দিয়ে দিনে ২০ হাজারের বেশি যাত্রী যাতায়াত করে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের। এছাড়া স্থান স্বল্পতা, বোর্ডিং, বাস স্বল্পতা, ইমিগ্রেশন ও হেলথ ডেস্কে লোকবলের অভাবে ধাপে ধাপে ভোগান্তির শিকার হন যাত্রীরা। সঠিক সময়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যেতে পারছে না অনেক ফ্লাইট। এমন বিশৃঙ্খল চিত্র ব্যবসায়ী-বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দিচ্ছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে সিভিল অ্যাভিয়েশন অথরিটি বাংলাদেশ (সিএএবি)।
সিএএবির পরিচালক (এটি) এ কে এম ফায়জুল হক জাগো নিউজকে বলেন, নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণকাজ শেষ হয়েছে। তাই ১ মে থেকে ২৪ ঘণ্টাই এই বিমানবন্দরে ফ্লাইট চালু করতে নোটাম (নোটিশ ফর এয়ারম্যান) জারি করা হয়। তবে অধিকাংশ এয়ারলাইন্স আগামী ১০ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করেছে। ফলে এখনো রাত ১২টার পর তেমন ফ্লাইট ওঠানামা করে না। আগামী ১০ জুনের পর আগের মতো ফ্লাইট ওঠানামা করবে। তখন যাত্রী ভোগান্তি বা হয়রানি হবে না।
- বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি
- ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
