সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১২

শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৫ মে ২০২২  

রাঙামাটিতে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো. ফিরোজকে (২৮) আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মে) সকালে শহরের তবলছড়ি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 
ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, প্রতিদিনের মতো শনিবার (১৪ মে) রাতে আমার সিএনজি (অটোরিকশা) পর্দা ঠেকে রেখে যাই এবং সকালে বের করার সময় এলাকার শারীরিক প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে ফিরোজকে আপত্তিকর অবস্থায় দেখে স্থানীয় মুরুব্বিদের খবর দেই। তারা ফিরোজকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ফিরোজকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে নাস্তা আনার জন্য সকালে বাজার যায়, ফেরার পথে  ফিরোজ তাকে সিএনজির ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখার পর ফিরোজকে  হাতেনাতে আটক করে। আমি থানায় অভিযোগ করেছি।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, শহরের ওয়াপদা কলোনি এলাকা থেকে ধর্ষণচেষ্টার একটি অভিযোগ পাই, সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

এই বিভাগের আরো খবর