লোভে-ভোগে বাড়ছে নতুন নতুন রোগ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৩ মার্চ ২০২১
বনাঞ্চলে পশুপাখি শিকার করা হচ্ছে অবৈধভাবে। বেড়েছে বাণিজ্য। বন্যপ্রাণীর মাংস খাওয়াও অনেক দেশে অভ্যাসে দাঁড়িয়েছে। বন্যপ্রাণী মানুষের সংস্পর্শে আসার ফলে রোগ ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস এখনও পুরোপুরি পরিস্কার হয়নি। তবে বিজ্ঞানীদের ধারণা, বন্যপ্রাণীর বাজার থেকেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব। ফলে চীন সরকার বন্যপ্রাণী বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নতুন যে রোগগুলো ছড়াচ্ছে, তার ৭৫ থেকে ৮০ শতাংশের উৎস বিভিন্ন পতঙ্গ ও জীবজন্তু। এর অন্যতম প্রধান কারণ, বন্যপ্রাণীদের সঙ্গে মানুষের সরাসরি যোগসূত্র ঘটা। কারণ মানুষের উৎপাতে আশ্রয় হারাচ্ছে প্রাণীরা। ফলে মানুষের সঙ্গে মুখোমুখি সংঘাত হচ্ছে।
ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টের তথ্যমতে, গত ৫০ বছরে বন্য জীবজন্তুর মাংস ভোগ করার প্রবণতা প্রায় ২৬০ শতাংশ বেড়েছে। ফলে পশুর শরীরে বাসা বাঁধা ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজেই চলে আসছে মানুষের শরীরে।
ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচারের এক গবেষণায় বলা হয়েছে, পাঁচ হাজারের বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ ও উভচর প্রজাতির প্রাণী বিশ্ববাজারে কেনাবেচা হচ্ছে। বিশ্বে বন্যপ্রাণীর অবৈধ বাজার প্রায় দুই হাজার কোটি ডলারের। মাদক, মানব পাচার আর অস্ত্র ব্যবসার পরেই বন্যপ্রাণীর অবৈধ ব্যবসার স্থান।
নিউইয়র্কের ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) বাংলাদেশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বলেন, বন্যপ্রাণী মৃত হোক বা জীবিত, এদের না ধরলে বা ব্যবসা-বাণিজ্য না করলে এরা সাধারণত রোগ ছড়ায় না। বরং মুক্তভাবে প্রকৃতিতে বিচরণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও পৃথিবীকে সুস্থ রাখে।
ডব্লিউসিএসের তথ্যমতে, প্রাণী সংক্রমিত রোগে প্রতি বছর বিশ্বে ২০০ কোটির বেশি মানুষ আক্রান্ত হয় এবং দুই লাখের বেশি মানুষ মারা যায়। বন্যপ্রাণী খাওয়া ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে কিছু রোগের সম্পর্ক তুলে ধরে সংস্থাটি জানিয়েছে, সিভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি সিনড্রোম (সার্স) রোগ বাদুড় থেকে ছোট স্তন্যপায়ী হয়ে মানবদেহে ছড়িয়ে পড়ে ২০০২ সালে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ১৯৯৬ সালে বন্য জলজ পাখি থেকে গৃহপালিত হাঁস-মুরগি হয়ে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এইচআইভি/এইডস মানবদেহে প্রথম শনাক্ত হয় ১৯৮১ সালে। বাংলাদেশে প্রথম রোগটি শনাক্ত হয় ১৯৮৯ সালে। বানর জাতীয় প্রাণীর রক্ত বা দেহনিঃসৃত রসের মাধ্যমে এটি মানুষে ছড়িয়ে পড়ে। ইবোলা ভাইরাস বাদুড় থেকে অন্যান্য স্তন্যপায়ী হয়ে মানবদেহে সংক্রমিত হয় ১৯৭৬ সালে। শূকরের দেহ থেকে ভাইরাস ছড়িয়ে ২০০৯ সালে দেখা দেয় সোয়াইন ফ্লু।
বাংলাদেশ সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, গত ২৫ বছরে বিশ্বে যোগ হয়েছে ৩৫টি নতুন রোগ। এসব রোগ কিংবা ভাইরাসের ৭৫ থেকে ৮০ শতাংশের জন্ম বিভিন্ন প্রাণী থেকে।
২০১২ থেকে ২০ সাল পর্যন্ত বাংলাদেশে বন্যপ্রাণী পাচার ও অপরাধবিষয়ক গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে ডব্লিউসিএসের বাংলাদেশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বলেন, পাচার হওয়া বন্যপ্রাণীর মধ্যে ৩৯ শতাংশ স্তন্যপায়ী, ৫ শতাংশ ছোট স্তন্যপায়ী, ৩৫ শতাংশ সরীসৃপ, ২০ শতাংশ পাখি, ১ শতাংশ হাঙর ও শাপলা পাতা মাছ।
এমন পরিস্থিতিতে আজ বুধবার পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া অনেক সংগঠনও কর্মসূচি পালন করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, ১৯৮৯ সালের পর থেকে এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ১৬ হাজার ২৫৬ একর বনভূমি ধ্বংস হয়েছে। ফলে বন্যপ্রাণীর ৩৯টি প্রজাতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ প্রায় ৩০টি প্রজাতি অস্তিত্ব সংকটে রয়েছে।
বাংলাদেশ বন বিভাগের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের পরিচালক জাহিদুল কবির বলেন, ট্রান্সবাউন্ডারি পাচার কিছুটা কমে এলেও থেমে নেই অনলাইন ট্রেড। দূরদেশের সঙ্গে এখন বাণিজ্য করার উপায়গুলো বন্ধ। কিন্তু প্রতিবেশী দেশ ভারতে অবৈধভাবে বন্যপ্রাণী চোরাচালান যে কমেছে, তা বলা যাবে না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আমিনুর রসুল বলেন, সব উন্নয়ন হচ্ছে বন ও প্রাণ-প্রকৃতি ধ্বংস করে। প্রাণীর আবাসস্থল আর মানুষের আবাসস্থলের মধ্যে দূরত্ব কমে আসছে। মানুষের কিছু কর্মকাণ্ডের জন্যই বর্তমানে বিপর্যয় চলছে। প্রকৃতিকে যখন বাধা দেওয়া হবে, তখন প্রকৃতি প্রতিশোধ নেবেই।
জুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক তপন কুমার দে বলেন, গভীর জঙ্গল আসলে এক ধরনের ঢালের মতো, যা বাইরের মানুষদের বন্যপ্রাণীর সংস্পর্শে আসার পথে বাধা হয়ে দাঁড়ায়। যখন আমরা বন টুকরো টুকরো করে ফেলি, তখন সেটির গভীরে প্রবেশের রাস্তা তৈরি হয়। এটা টাইম বোমার মতো।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, বন্যপ্রাণীর ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয়ে গেলেই মুশকিল। তখন তা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। ফলে মানুষের বন্যপ্রাণী থেকে দূরে থাকতে হবে। বনের প্রাণীকে তাদের মতোই থাকতে দিতে হবে।
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
