শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

লালমনিরহাটের হাজারও মানুষ পেলো জটিল রোগের ফ্রি স্বাস্থ্য সেবা

মোঃ ইউনুস আলী,

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২  

 লালমনিরহাট প্রতিনিধিঃ সোনার বাংলা ফাউন্ডেশনের সহযোগিতায় 'আগে দেশ স্বাস্থ্য ক্যাম্প' এর মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর ৯৮০ জন মানুষকে ফ্রী স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ঐ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমাপনী দিনে আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশে প্রতিনিয়ত কিডনি রোগে আক্রান্ত হয়ে হাজারো মানুষের মৃত্যু হচ্ছে। ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপের ফলে বিশ্বের মৃত্যুহার বাড়ছে। উচ্ছবিত্তদের এসব রোগের চিকিৎসা ব্যায়ভার মেটানো সম্ভব হলেও দরিদ্র ও প্রান্তিক মানুষ চিকিৎসার খরচ মেটাতে শেষ সম্বলটুকু বিসর্জন দিয়ে বসেন। অগ্রীম এসব রোগ নির্ণয় ও রোগ পূর্ব চিকিৎসা সেবা নিশ্চিত করতে লালমনিরহাটে চার দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে সোনার বাংলা ফাউন্ডেশনের সহযোগিতায় 'আগে দেশ'  সংগঠনের আয়োজনে 'আগে দেশ স্বাস্থ্য ক্যাম্প' পরিচালনা করা হয়। ৮,৯,১০ ও ১১ অক্টোবর পরিচালিত এ ক্যাম্পে ডায়াবেটিস,  রক্তচাপ ও কিডনি রোগ নিরুপণে স্থানীয় অসহায় ও মধ্যবিত্তদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১০ জন চিকিৎসক ও ৮০ জন নার্স ও স্বেচ্ছাসেবক মিলে এ ক্যাম্প পরিচালনা করা হয়। নমুনা নিয়ে স্থাপিত বিশেষ ল্যাবরেটরিজে পরী¶া করে সেখানেই প্রেসক্রিপশনসহ মেডিকেল রিপোর্ট পান রোগীরা।

বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কিডনি বিভাগ, রমেক। ডা.শেখ মোঃ এরশাদ রেজিস্ট্রার (নেফ্রোলজি) ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিসেস এন্ড ইউরোলজী, ঢাকা এর তত্বাবধানে এ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

ডাক্তারের সিরিয়াল ভোগান্তি ও উচ্চ খরচ থেকে রেহাই পেয়ে বিনা পয়সায় ও বাড়ির কাছে বিশেষ ক্যাম্পে অত্যাধুনিক ল্যাব ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পেরে উচ্ছ্বসিত গ্রামের খেটে খাওয়া মানুষ।

 

ক্যাম্পের সমাপনী দিনে আড়ম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এতে সংগঠনটির সভাপতি ও নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা প্রশাসক আবু জাফর আহমেদ, সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও সাবেক সচিব হোসনেয়ারা বেগম, 'আগে দেশ' এর নির্বাহী পরিচালক ড. শফিকুল ইসলাম কানু উপস্থিত ছিলেন।

প্রতিবছর কিডনি, ডায়াবেটিস ও রক্তচাপে মৃত্যুহার ঠেকাতে রোগপূর্ববর্তী স্বাস্থ্য ক্যাম্প বড় ভুমিকা পালন করছে। তাই দেশব্যাপী এমন ফ্রি স্বাস্থ্য ক্যাম্প বাড়ানো হলে চিকিৎসা সেবায় আসবে আমুল পরিবর্তন। 

এই বিভাগের আরো খবর