বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৬

লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিন স্থাপন

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (১৫অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় নতুন ভাবে বসানো ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে  বসানো আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহবত আলী, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল আলী, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী এবং সার্বজনীন লোকজন।

অপর দিকে এ হাসপাতালটির এক্সরে মেশিনটি দীর্ঘদিনের পুরোনো বিধায় স্বাস্থ্যসেবা চালিয়ে নিতে কর্মকর্তা কর্মচারীরা অনেক সময় বিব্রত হয়ে পড়ে। বর্তমান ডিজিটাল যুগে এ হাসপাতালে এক্সরে বিভাগটি আধুনিকায়ন ও আল্ট্রাসনোগ্রাম বিভাগটি ডিজিটালাইজেশনের যুগে আরো আধুনিকায়ন প্রয়োজন বলে দাবী এলাকাবাসীর। 

এই বিভাগের আরো খবর