সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৭ ১৪৩২   ২১ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

র‌্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬  

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

সাবেক সেনাপ্রধান লে. জে. ন. (অব.) ইকবাল করিম ভূঁইয়া সোমবার (০৯ ফেব্রুয়ারি) গুমের মামলায় সাবেক সেবা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যকালীন জবানবন্দিতে র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানিয়েছেন তিনি।

 

সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বিচারক ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন,

"র‌্যাব বিলুপ্ত করতে চেয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পারা যায়নি।"

তিনি আরও উল্লেখ করেন,

"আয়নাঘরের মতো অপসংস্কৃতি জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে।"

এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন,

"এই বিচারের মাধ্যমে সেনাবাহিনীর আত্মশুদ্ধি হবে। সেনাবাহিনীর কলঙ্ক মুছে যাবে। ডিজিএফআই এবং র‌্যাবের দায় সেনাপ্রধানের ওপরে আসে না এবং সেনাবাহিনী থেকেও তাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না।"

তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচার বন্ধের কোনো সম্পর্ক নেই।

এই বিভাগের আরো খবর