রোহিঙ্গা ক্যাম্পে পানি সরবরাহ-স্যানিটেশনে ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে ব্যয় বাড়া নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) ব্যয় বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরলেও কমিশন তাতে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে। ব্যয় বৃদ্ধির এ পরিমাণ ৩৮০ কোটি টাকার বেশি। ‘কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমে জরুরি সহায়তা’ প্রকল্পের আওতায় এমন ব্যয় বৃদ্ধির প্রস্তাব করেছে ডিপিএইচই।
সংশোধিত প্রকল্পের প্রস্তাবনা এরই মধ্যে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে পাঠানো হয়েছে। এটিসহ সামগ্রিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে ব্যয় ৫৮৫ কোটি ৩৩ লাখ টাকা থেকে বেড়ে ৯৬৬ কোটি ২৮ লাখ ৬৯ টাকা হচ্ছে। ফলে মূল প্রকল্প থেকে সংশোধিত প্রকল্পে ব্যয় বাড়ছে ৬৫ শতাংশ। টাকার অঙ্কে যা ৩৮০ কোটি ৯৫ লাখ টাকা।
প্রকল্পটির ব্যয় বাড়া নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। সারফেস ওয়াটার রিজার্ভার বাবদ ১০০ কোটি ৯৬ লাখ টাকার পরিবর্তে ১৫৬ কোটি ৭৬ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সাপ্লাই ও সার্ভিস বাবদ ১০ লাখ ১৩ হাজার টাকা এবং পরামর্শক বাবদ ২৬ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকা বাড়ানোর বিষয়েও প্রশ্ন তুলেছে কমিশন। ওয়াটার উইথ প্রোডাকশন টিউবওয়েলের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ মুহূর্তে এই কাজ উন্নয়ন বাবদ ব্যয় ২৩ কোটি ৫০ লাখ টাকার প্রস্তাবের যৌক্তিকতা নিয়েও উঠেছে প্রশ্ন।
সম্প্রতি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদের সভাপতিত্বে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব প্রস্তাবনা নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি কিছু কিছু আইটেমের বাড়তি ব্যয়ের প্রস্তাবের ব্যাখ্যাও চাওয়া হয়েছে। এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পেলে প্রকল্পটির ব্যয় বাড়ানো হবে না বলে জানিয়েছে কমিশন।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ জাগো নিউজকে বলেন, ইন্ট্রিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট ও রিচার্জ রিকভারি ফ্যাসিলিটির জন্য নতুন প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে ব্যয় ২২ কোটি টাকার পরিবর্তে চাওয়া হয়েছে ৯৫ কোটি টাকা। অনেক সময় বিদ্যুতের ঝামেলা হয় বলে সোলার ব্যবহারের কথা বলা হয়েছে। এ ব্যাপারে কারিগরি কমিটি থেকে প্রত্যয়ন চাওয়া হয়েছে। আমাদের সুনির্দিষ্টভাবে বলতে হবে, এই সোলার কতদিন টেকসই হবে। কেনার পরে হয়তো ছয় মাস পরে নষ্ট হলো, তা হবে না। আমাদের প্রত্যয়ন দিতে হবে।
‘প্রকল্পের আওতায় নতুন কিছু আইটেমের কথা বলা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিসি, উপজেলা নির্বাহী অফিসার, রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেন এমন ব্যক্তিদের মতামত চেয়েছি। কিছু কিছু ব্যয় কমানোর কথাও বলা হয়েছে। আমরা যেভাবে বলেছি, সেভাবে প্রকল্পটি যদি আমাদের কাছে পাঠায় তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য ফরওয়ার্ড করবো। না হলে করবো না।’
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল প্রকল্পের ব্যয় ছিল ৫৮৫ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ছিল ২২৪ কোটি ৫৯ লাখ এবং ঋণ ৩৬০ কোটি ৭৩ লাখ টাকা। নতুন করে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৯৬৬ কোটি ২৮ লাখ টাকায়। মোট ব্যয় মেটানোর ক্ষেত্রে সরকারি অর্থায়ন ৩১৭ কোটি ২৪ লাখ এবং বৈদেশিক ঋণ ধরা হয়েছে ৬৪৯ কোটি ৪ লাখ টাকা। ফলে প্রকল্পটি সংশোধনের কারণে বৈদেশিক ঋণ দ্বিগুণ হচ্ছে।
প্রকল্পের পরিচালক মো. আব্দুল হালিম খান এ বিষয়ে জাগো নিউজকে বলেন, প্রকল্প এলাকার ডিমান্ড বেড়ে গেছে। এসব কারণেই মূলত ব্যয় বেড়েছে। কথার কথা, আগে যেখানে ১০ জনকে খাওয়ানো হতো, এখন সেটা বেড়ে ১০০ জন হয়েছে।
পানি ব্যবহারের প্রযুক্তিতে ২২ থেকে ৯৫ কোটি টাকা ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, লবণ পানি খাওয়ার উপযোগী করা হবে দেশি ও বিদেশি প্রযুক্তি ব্যবহার করে। পানির চাহিদাও বেড়েছে। এসব কারণেই মূলত বাড়তি ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
jagonews24রোহিঙ্গা ক্যাম্পে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে পানি ও স্যানিটেশন ব্যবস্থা
মূল প্রকল্পটি ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন নাগাদ সমাপ্ত হওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু এই মেয়াদেও প্রকল্পের কাজ অসমাপ্ত রয়ে যায়। ফলে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে প্রকল্পের মেয়াদ এক বছর অর্থাৎ জুন ২০২২ পর্যন্ত বাড়ানো হয়। এই মেয়াদেও প্রকল্পের কাজ সমাপ্ত হচ্ছে না। ফলে প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ সাল নাগাদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পে ঋণদানকারী সংস্থা এডিবি। সময় বাড়ানোর বিষয়টি এডিবির উপর নির্ভর করে। সেই ধারাবাহিকতায় মার্চ ২০২২ পর্যন্ত একবার একবছর সময় বাড়িয়েছে এডিবি। এডিবির তরফ থেকে আরও একবছর অর্থাৎ মার্চ ২০২৩ পর্যন্ত সময় বর্ধিতকরণের বিষয়টি প্রক্রিয়াধীন। এক্ষেত্রে সময় ২০২৫ পর্যন্ত বাড়ানোর যৌক্তিকতা নিয়ে সভায় আলোচনা হয়। প্রকল্পের আউটপুট নিয়েও আলোচনা হয়েছে।

প্রকল্প সংশোধনের কারণ হিসেবে বলা হচ্ছে, প্রথমেই প্রকল্প পরিচালক নিয়োগে বিলম্ব হয়েছে। প্রকল্পের শুরুতে উন্নয়ন সহযোগী সংস্থা থেকে প্রয়োজনীয় অর্থ মেলেনি। এছাড়া কতিপয় অঙ্গের ব্যয় বাড়া, যেমন- ওয়াটার ক্যারিয়ার, ওয়াটার ম্যানেজমেন্ট ইক্যুইপমেন্ট, পাইপড ওয়াটার সাপ্লাই ইত্যাদি। নতুন কিছু কাজ বা ইক্যুইপমেন্ট যুক্ত হয়েছে। যেমন- ৪০টি মিনি পাইপড ওয়াটার সাপ্লাই, ইন্টিগ্রেটেড ওয়াশ ফ্যাসিলিটিস, সিভিল ওয়ার্ক ইম্প্রুভমেন্ট ইত্যাদি। কোভিড-১৯ এর কারণে প্রকল্পের কাজ যথাসময়ে করা সম্ভব হয়নি।
প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশে মিয়ানমারের যে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, এসব শরণার্থী বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে। কিন্তু ওই এলাকায় এসব লোকজনের জন্য পর্যাপ্ত স্যানিটেশন ও পানি সরবরাহের ব্যবস্থা নেই। তাই নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা স্থাপনের জন্য পাইপড ওয়াটার সাপ্লাই সিস্টেম উইথ ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিজার্ভার ও ওয়াটার ক্যারিয়ার এগ্রিমেন্ট, স্যানিটেশন সুবিধাদি নির্মাণ-স্থাপনের জন্য প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা বাড়ানোর মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় ৩২টি ক্যাম্পে শরণার্থী হিসেবে বর্তমানে বসবাসরত মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নত করা।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
