সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৬

রাস্তার পাশে পড়েছিল দিনমজুর যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৫ মে ২০২২  

চট্টগ্রামের বোয়ালখালীতে রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সন্ধ্যায় আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, ওই যুবকের নাম শাহীন। তার বয়স আনুমানিক ৩৫। ৩-৪ মাস আগে তিনি করলডেঙ্গায় আসেন। নিজেকে ফেনী জেলার বাসিন্দা বলে পরিচয় দিতেন। করলডেঙ্গায় এসে তিনি দিনমজুরের কাজ করতেন।


তবে পুলিশ বলছে, ওই যুবকের প্রকৃত নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে জাগো নিউজকে বলেন, ‘সড়কে পাশে ওই যুবকের মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার গায়ে লাল ও কালো রঙের চেক শার্ট এবং পরনে লুঙ্গি ছিল। সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাতে চিহ্ন মেলেনি।’

তিনি বলেন, ‘স্থানীয়রা যুবককে শাহীন নামে জানলেও এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

এই বিভাগের আরো খবর