রাত কাটুক ইবাদতে, আল্লাহর ভালোবাসায়
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪
মানবজীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তবে আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত সময় রাত। দিনের ব্যস্ততা শেষে যখন পৃথিবী শান্ত হয়, তখন একজন মুমিন বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে নিজের ভুল-ত্রুটি স্বীকার করে এবং তাঁর ভালোবাসা পাওয়ার আশায় ইবাদতে মশগুল হয়। আল্লাহর ভালোবাসা মানুষের জীবনের সর্বোচ্চ সাফল্য। কোরআন ও হাদিসে রাতের ইবাদতকে আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে।
কোরআনের আলোকে রাতের ইবাদতের গুরুত্ব
রাতের ইবাদত মানুষের অন্তরের প্রশান্তি আনে। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই রাত্রিজাগরণ প্রবৃত্তি দলনে অধিক সহায়ক, এবং স্পষ্ট উচ্চারণের অধিক অনুকূল। (সূরা মুজ্জাম্মিল, আয়াত : ৬)
এ আয়াত থেকে বোঝা যায়, রাতের সময় মনোযোগ গভীর থাকে, চিন্তা বিশুদ্ধ হয়। এ সময় ইবাদত অন্তরকে শুদ্ধ করে এবং বান্দার আত্মাকে আল্লাহর কাছে আরও নিবেদিত করে।
আল্লাহর কাছে বিশেষ মর্যাদার
রাতের ইবাদত বান্দাকে বিশেষ মর্যাদা দান করে। আল্লাহ বলেন, আর রাতের কিছু অংশ তাহাজ্জুদের জন্য নির্ধারণ করো; এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। হয়তো তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত এক অবস্থানে দাঁড় করাবেন। (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৭৯)
রাতের ইবাদত আমাদেরকে এমন এক উচ্চ মর্যাদায় উন্নীত করে যা দুনিয়ার জীবনে পাওয়া সম্ভব নয়। এটি আখিরাতের সাফল্যের পথ উন্মুক্ত করে।
আল্লাহর কাছ থেকে পুরস্কারের ঘোষণা
রাত জেগে যারা ইবাদত করে তাদেরকে আল্লাহ তায়ালা বিভিন্ন পুরস্কার দান করবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তারা (মুমিনরা) রাতে তাদের বিছানা থেকে দূরে থাকে; তারা তাদের প্রতিপালককে ভয় এবং আশার সাথে ডাকে এবং আমি তাদেরকে দেওয়া জীবিকা থেকে ব্যয় করে। (সূরা সাজদাহ, আয়াত : ১৬)
রাতের ইবাদত শুধু আত্মার পরিশুদ্ধি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বিশাল প্রতিদানের প্রতিশ্রুতি।
হাদিসে রাতের ইবাদতের ফজিলত
রাত জেগে তাহাজ্জুদ নামাজের বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সা. বলেছেন, রাতের নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। (সহিহ বুখারি, হাদিস : ১১৩১, সহিহ মুসলিম, হাদিস : ৭৫৮)
রাতের নামাজে বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে। এটি বান্দার দোয়া কবুল এবং গুনাহ মাফের অনন্য সুযোগ।
রাতের শেষ তৃতীয়াংশ
রাসূলুল্লাহ সা. বলেন, আমাদের রব প্রতি রাতে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? (সহিহ বুখারি, হাদিস : ১১৪৫, সহিহ মুসলিম, হাদিস : ৭৫৮)
রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে দোয়া করার গুরুত্ব এই হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
প্রিয় নবীর (সা.) এর অভ্যাস
হজরত আয়েশা রা. বর্ণনা করেন, নবী করিম সা. এত বেশি রাতের নামাজ পড়তেন যে তাঁর পা ফেটে যেত। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আপনার তো পূর্ব ও পরবর্তী সব পাপ ক্ষমা করা হয়েছে, তবুও কেন এত কষ্ট করেন? তিনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারি না? (সহিহ বুখারি, হাদিস : ৪৮৩৭)
রাতের ইবাদত করার উপায়
১. নিয়ত করা : ঘুমানোর আগে ইবাদতের জন্য মন স্থির করা।
২. পরিমিত ঘুম : রাতের শেষ অংশে জেগে ওঠার জন্য শরীরকে প্রস্তুত রাখা।
৩. তাহাজ্জুদ নামাজ পড়া : সর্বোত্তম ইবাদত।
৪. কোরআন তিলাওয়াত : গভীর মনোযোগ দিয়ে আল্লাহর বাণী পড়া।
৫. দোয়া ও ইস্তেগফার : আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও গুনাহের জন্য ক্ষমা চাওয়া।
মোটকথা, রাতের ইবাদত বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। রাতের নীরবতা ও একাগ্রতার মধ্যে আল্লাহর ভালোবাসা অনুভব করা যায়, যা বান্দার আত্মাকে প্রশান্তি ও পূর্ণতা দেয়। রাতের ইবাদতই সেই পথ যা মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয় এবং তাঁর চিরস্থায়ী ভালোবাসায় আবদ্ধ করে।
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- ইসলামে যে ১৪ নারীর সঙ্গে বিবাহ হারাম!
- আরবি মাসের নাম এবং তার অর্থ
- মদের বোতলে রাখা পানি পানের বিধান কী?
- জেনে নিন কোরআনে চুমু দেয়া কি জায়েজ?
- মোনাজাতে কান্না করলে কি গুনাহ হবে?
- নারীর গোপন ভিডিও বা ছবি নিয়ে ইসলাম যা বলে
- প্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল
- তালাক বা বিবাহ বিচ্ছেদ
- মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল
- দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা
- মসজিদে নববীর আদর্শ ও আমাদের মসজিদ
- যেভাবে কবর জিয়ারত করবেন
- আজ খুলছে রাসূলুল্লাহ (সা.) রওজা মোবারক
- ঝুলন্ত মসজিদ হবে কাবার পাশে
- শরীরে ট্যাটু আঁকা হারাম
