রাজধানীর যে দুই এলাকায় এডিস মশা সবচেয়ে বেশি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১
দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। গত জুলাইয়ের চেয়ে দ্বিগুণ মৃত্যু হয়েছে আগস্টের গত ২২ দিনেই। এ বছর দেশে ডেঙ্গুতে মারা গেছে ৩৬ জন। এর মধ্যে গত মাসে মারা গেছে ১২ জন। আর এই মাসের গত ২২ দিনে মারা গেছে ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি মৌসুম এডিস সার্ভে ২০২১-এর অবহিতকরণ অনুষ্ঠানে জানানো হয়, রাজধানী ঢাকার দুই এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশা সবচেয়ে বেশি। সেখানে মশার ঘনত্ব ৭৩.৩ শতাংশ। এই দুই এলাকা হলো- বাসাবো ও গোড়ান। অন্যদিকে এডিসের উৎস একেবারেই পাওয়া যায়নি আফতাবনগর, মেরুল বাড্ডা ও বংশালে। এ ছাড়া সর্বোচ্চ লার্ভা ও পিউপা মিলেছে বিভিন্নভাবে জমে থাকা বহুতল ভবনের পানিতে, যা ৪৪.২ শতাংশ।
অনুষ্ঠানে জানানো হয়, গত ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১০ দিন এই সার্ভে চালানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ২০টি দলের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৮টি ওয়ার্ডের ১০০টি স্থানে এই কার্যক্রম পরিচালনা করে। প্রতিদিন সার্ভে শেষে পজিটিভ বাড়িগুলোর ঠিকানাসহ দৈনিক তথ্য সম্পর্কে সিটি করপোরেশনকে জানানো হয়।
উপস্থাপিত তথ্যে জানা যায়, ঢাকা উত্তর সিটি এলাকায় সবচেয়ে বেশি ঘনত্ব সূচক (ব্রুট ইনডেক্স) পাওয়া গেছে মগবাজার-নিউ ইস্কাটনে ৫৬.৭, নিকুঞ্জ ও আশপাশের এলাকায় ৪৮.৪, কল্যাণপুর-দারুসসালামে ৪৬.৭, মিরপুর-১০-কাজীপাড়ায় ৪৩.৩ এবং মহাখালী-নিকেতনে ৪০ শতাংশ। দক্ষিণ সিটির বাসাবো-গোড়ানে ৭৩.৩, এলিফ্যান্ট রোড-সায়েন্স ল্যাবে ৬৬.৭, আর কে মিশন রোড-টিকাটুলীতে ৫০ এবং বনশ্রী-মিন্টো রোড-বেইলি রোডে ৪০ শতাংশ।
এই জরিপে সর্বাধিক পজিটিভ কনটেইনারগুলোর মধ্যে মেঝেতে জমানো পানিতে সর্বোচ্চ ১৮.৫, প্লাস্টিক ড্রামে ১২.১, প্লাস্টিক বালতিতে ৯.৪, ফুলের টব ও ট্রেতে ৭.৫, পরিত্যক্ত গড়ির টায়ারে ৬.৯, অন্যান্য ৬.৬ এবং রঙের কৌটায় ৩.২ শতাংশ লার্ভা ও পিউপা মিলেছে। এর মধ্যে আবাসিক এলাকার বহুতল ভবনে ৪৪.২, একক ভবনগুলোয় ২৪.৫, নির্মাণাধীন ভবনে ১৯.১, বস্তি এলাকায় ৯.৭ এবং পরিত্যক্ত জমিতে ২.৬ শতাংশ লার্ভা দেখা যায়।
কীটতত্ত্ববিদরা বলছেন, কোনো এলাকায় এডিস মশার ঘনত্ব পরিমাপের একক ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি হলেই তাকে ঝুঁকিপূর্ণ বলা যায়। এসব এলাকায় চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। এ ঘনত্ব যত বাড়বে ওই এলাকার ঝুঁকিও বাড়বে। ব্রুটো ইনডেক্স ৫০-এর বেশি যেসব এলাকায় পাওয়া গেছে সেসব এলাকা অতি ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। যেহেতু ঢাকার দুই সিটি করপোরেশনের চারটি ওয়ার্ডের আটটি এলাকার ব্রুটো ইনডেক্স ৫০-এর বেশি পাওয়া গেছে। সেহেতু এই আটটি এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। তাদের মতে, বাসাবো, গোড়ান, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, মগবাজার, নিউ ইস্কাটন, আর কে মিশন রোড়, টিকাটুলী এই আটটি এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ বলা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুতে ছোটদের চেয়ে বড়রা বেশি আক্রান্ত হলেও ছোটদের ঝুঁকি তুলনামূলক কিছুটা বেশি। কারণ একেবারে ছোট শিশুরা তাদের উপসর্গ বলতে বা বোঝাতে পারে না। ফলে অভিভাবকদেরও বুঝতে বুঝতে দেরি হয়ে যায়। ততক্ষণে হয়তো শিশুটি বিপজ্জনক পর্যায়ে চলে যায়।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
