শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২  

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৬৩১পিস ইয়াবা, ২৬ গ্রাম হেরোইন, দুই কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


শুক্রবার (২১ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২২ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর