রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, দোকান অফিস ভাংচুর
মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪
সালিশ বৈঠককে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির স্থানীয় কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বসতঘর। গত মঙ্গলবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে দফায় দফায় এ সংঘর্ষের ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ইউনিয়নের চরবেষ্টিন গ্রামসংলগ্ন মাঝেরচর এলাকায় এক ট্রলারে কাজ করা তিন শ্রমিকের বেতন না দেওয়া নিয়ে সালিশ বৈঠক বসে। সেখানে ট্রলার মালিকপক্ষ এবং তিন জেলে শ্রমিকের বিরোধ মীমাংসা করতে আলাদা আলাদাভাবে ছাত্রলীগ ও ছাত্রদলের লোকজন হাজির হয়। এতে ছাত্রদল-ছাত্রলীগের লোকজনের মধ্যে বাগ্বিতন্ডা হয়।
এ ঘটনার জেরে চরবেষ্টিন বাজারে গিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে ছাত্রলীগের ওই কর্মীরা। খবর পেয়ে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা বাজারে গেলে তাদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। পরে চরবেষ্টিন এবং পাশের গ্রাম চররুস্তমের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ সংঘর্ষ দফায় দফায় রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। রাত ১০টার দিকে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়। গুরুতর আহতদের পার্শবর্তী উপজেলা গলাচিপা ও জেলা শহর পটুয়াখালীতে পাঠানো হয়। চরমোন্তাজ ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার ফজলুর রহমান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণের অনেক চেষ্টা করেছি। কিন্তু লোকজন বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকে। অনেক লোকজন আহত হয়। আমি নিজেও ইটের আঘাতে আহত হয়েছি।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘চরবেষ্টিন বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে আওয়ামী লীগের লোকজন। তারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং দোকানপাটও ভাঙচুর করে। ওই এলাকায় বর্তমানে আওয়ামী লীগের লোকজন আতঙ্ক ছড়াচ্ছে।’
রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ এখনো কোনো অভিযোগ কিংবা মামলা করেনি। মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছে। ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং দুটি বসতঘর ভাঙচুর করা হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে তাৎক্ষণিক আমি নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। যৌথবাহিনী আসার খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
