রক্ত দিন জীবন বাঁচান চট্টগ্রাম এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪
স্বেচ্ছাসেবার অংশ হিসেবে রক্ত প্রদানের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
শুক্রবার (৬ই ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম নগরীর আমবাগানস্থ শহীদ ওয়াসিম পার্কে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম কর্তৃক আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, রক্ত শরীরের এমন একটি উপাদান যা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। এর আয়ুষ্কাল মাত্র ১২০ দিন।
নিয়মিত রক্তদান শরীরকে সুস্থ রাখে এবং জীবন বাঁচানোর মহৎ কাজে সাহায্য করে। তাছাড়া রক্তদানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা যেমন এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিসসহ অন্যান্য রোগ নির্ণয়ের সুযোগ পাওয়া যায়। এই সুবিধা গুলো সাধারণত বহিরাগত পরীক্ষায় বেশ ব্যয়বহুল। তিনি আরও বলেন, “প্রতি চার মাস অন্তর রক্ত দেওয়া সম্ভব, যা একদিকে শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। তাই সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার জন্য আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, আমরা চট্টগ্রামের সৌন্দর্যকে প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারি নি।
এটি এমন একটি চমৎকার স্থান, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ফয়েজ লেকের মতো পাহাড়ের কোল ঘেঁষা আরেকটি সবুজে ঘেরা পার্ক নির্মাণের পরিকল্পনা আছে আমার। আমরা অনেক সময় বিদেশে ভ্রমণের পরিকল্পনা করি, অথচ চট্টগ্রামের অভূতপূর্ব পর্যটন সম্ভাবনা উপেক্ষা করি। কবির ভাষায়, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া। আমরা নিজেদের প্রকৃতি এবং পার্কগুলোর সৌন্দর্য যথাযথভাবে অনুধাবন করি না। নতুন পার্কটি সবুজের সমারোহ এবং ওয়াকওয়ে সমৃদ্ধ হবে, যা চট্টগ্রামের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম এর পরিচালক বিবি ফাতেমার সভাপতিত্বে এবং মোঃ ইকবাল হোসেন আর আব্দুল্লাহ মাহমুদ এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আপেল মাহমুদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড হিউম্যান কালচারের সভাপতি প্রকৃতজ শামিমরুমি টিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামী। বাংলাদেশ গ্রীনলিফ কালচার ফোরামের ব্যবস্থাপনা পরিচালক, তাসলিম হাসান হৃদয়।
এছাড়া মানবতাবাদী, সমাজসেবক হিসেবে বক্তব্য রাখেন মোঃ কামরুল ইসলাম, এডভোকেট আবু বকর তালুকদার, হাজী মোঃ বাবর আলী, এম আনোয়ার হোসেন, তানভীর মল্লিক, সুলতান মাহমুদ খান সুমন, আকবর কবির ডিউক, সুফি ইব্রাহীম, মাসুদ ফারুক, আকরাম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।
সহস্রাধিক সংগঠন সম্মাননা, র্যালী ও ফুলেল শুভেচ্ছা সহ আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের পরিচালক বিবি ফাতেমা।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
