যাদের ৫০০ গুণ সম্পদ বেড়েছে, তারা কি ৫০০ গুণ কর দিয়েছে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছে, তাতে অনেককেই আঙুল ফুলে কলাগাছ হয়ে যেতে দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, যে যতবার নির্বাচিত হয়েছে, গাণিতিক হারে তার সম্পদ তত বেড়েছে। অনেকেরই দেখা গেছে- সম্পদের পরিমাণ ৫০০ গুণ বেড়ে গিয়েছে, কিন্তু তারা কি সেই সম্পদ অনুপাতে পূর্বের তুলনায় ৫০০ গুণ বেশি কর দিয়েছে? এনবিআর কি কখনো সেই খোঁজ নিয়েছে?
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি বাংলাদেশ আয়োজিত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রার্থীদের সম্পর্কে আমরা জানতে পারি হলফনামার মাধ্যমে। সেখানে যে সম্পদের বিবরণ দেওয়া হয়েছে এবং যে ট্যাক্সের বিবরণ দেওয়া হয়েছে, সেগুলোর কখনও তুলনামূলক বিশ্লেষণ হয়? যদি তাই হয়, তাহলে অনেকেরই দেখেছি আয় ৫০০ গুণ পর্যন্ত বাড়ল, তাহলে তিনি কি সে হারে কর দিয়েছেন? আমি মনে করি আগামী দিনে এটা খুঁজে বের করা এনবিআরের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, আইএমএফ বলছে আমাদের কর জিডিপি বাড়াতে হবে, আমি মনে করি এই হলফনামা আমাদের জন্য বড় একটি সুযোগ। এখন এনবিআর কি করে সেটাই দেখার বিষয়। তারা কি আগামী দিনে এ বিষয়গুলো নিয়ে বলবেন?
বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, আমরা দেখছি যে যতবার নির্বাচন করেছে, তার আয় গাণিতিকভাবে সে পরিমাণ বেড়ে গেছে। যে যতবার নির্বাচন করেছে, তার আয় ততবার বেড়েছে। তার মানে হল নির্বাচনে আসাই হলো আয় বাড়ানোর ভালো একটা রাস্তা। কিন্তু এভাবে তো আপনি পুরো রাষ্ট্রকে অধিকারহীন করে দিয়ে সংকীর্ণ একটি গোষ্ঠীকে রাষ্ট্রীয় সম্পদের মালিকানা করে দিচ্ছেন।
দেবপ্রিয় আরও বলেন, নির্বাচনী ইশতেহারে আগামী দিনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার কোন পর্যালোচনাই এবার হলো না। যে কারণে রাজনৈতিক দলগুলো জনগণের কাছেই পৌঁছালো না। এটা গণতন্ত্রের বড় ধরনের শূন্যতা তৈরি হলো। নির্বাচনকে ঘিরে এই ইশতেহারটা একটা রাজনৈতিক শূন্যতার মধ্যে দিয়ে এসেছে। ফলে সরকার, রাজনীতি ও দেশের মানুষ বঞ্চিত হয়েছে। আমাদের মনে রাখতে হবে, জবাবদিহি না থাকলে বৈষম্য বাড়ে।
তিনি আরও বলেন, এ ধরনের নির্বাচন এর আগে দেখেছি ১৯৮৮, ১৯৯৬ সালে দেখেছি। নির্বাচন যদি বহু মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হয়, তাহলে এর ফলাফলও টিকিয়ে রাখা কঠিন। আগামী দিনে অর্থনীতি যেভাবে জটিল থেকে জটিলতর হচ্ছে, মূল্যস্ফীতি আগামী দিনে কই গিয়ে দাঁড়াবে এই উৎকণ্ঠা সবার মাঝে।
এই নির্বাচনকে 'বিশেষ নির্বাচনী তৎপরতা' উল্লেখ করে তিনি বলেন, এটাকে সাধারণভাবে আমরা নির্বাচন বলছি। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলি এটি একটি বিশেষ নির্বাচনী তৎপরতা। এর ফলে ইতিহাসের কাছে নাগরিকদের দায় বেড়ে গেল। আগামী দিনে আমাদের ভূমিকা আরও বাড়বে।
তরুণ সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যদি নিশ্চুপ থাকি, তাহলে আটলান্টিকের ওপাড় থেকে কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আমাদের এক তৃতীয়াংশই তরুণ, তারা যদি ভূমিকা না রাখে, তাহলে কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
