রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭০

যশোরে ধান কাটা শ্রমিককে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৩০ মে ২০২২  

যশোরের বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে চোখ উপড়ে, শ্বাসরোধ ও পুরুষাঙ্গ কেটে নকিম উদ্দিন (৬০) নামে এক ধান কাটা শ্রমিককে হত্যা করা হয়েছে। 
সোমবার (৩০ মে) সকালে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়ার বেনজির আহম্মেদের বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নকিম উদ্দিন উপজেলার ধূপখালি গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৬ মে বাঘারপাড়ার পাইকপাড়া গ্রামের বেনজির আহমেদ ছাতিয়ানতলা বাজার থেকে ধান কাটার শ্রমিক হিসেবে নকিমসহ তিনজনকে বাড়িতে নিয়ে যান। এরমধ্যে রোববার (২৯ মে) বিকেলে একজন চলে যান। বাকি দুইজন শ্রমিক রাতের খাবার খেয়ে বেনজিরের বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে মালিক বেনজির ঘরের দরজায় গিয়ে দেখতে পান দরজা খোলা। ঘরের ভেতরে গিয়ে দেখেন চোখ উপড়ানো ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় নকিম উদ্দিন পড়ে আছেন। অপরজন পালিয়ে গেছেন।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, নকিম উদ্দিনের চোখ উপড়ে, শ্বাসরোধ ও পুরুষাঙ্গ কেটে তাকে হত্যা করা হয়েছে। তার সাথে থাকা অজ্ঞাত অপর শ্রমিক খুন করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া ও শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিকে ধরার জন্য অভিযান চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর