মৌলভীবাজারের -২ আসনে কুলাউড়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা
মোঃ মাছুম জুড়ী মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪
চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলায় রয়েছে চারটি সংসদীয় আসন। চা-বাগান, হাকালুকি হাওর, প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এ জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে স্বতন্ত্র ও দলীয় মিলে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চারটি আসনের মধ্যে একমাত্র মৌলভীবাজার-২ কুলাউড়ায় ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা পুরোদমে জমে উঠেছে। এ আসনে তিন হেভিওয়েট প্রার্থী থাকায় সময়ের সাথে সাথে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটের মাঠে প্রচারণার পাশাপাশি এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনটি প্রায় দেড় দশক পর মহাজোটের গ্যাঁড়াকল মুক্ত হয়েছে। এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরও তিন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন, তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন,
পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান এবং বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন। তাদের ঘিরে চলছে এখন সব আলাপ আলোচনা। নৌকার প্রার্থীর সাথে আওয়ামীলীগের দুইজন স্বতন্ত্র প্রার্থী থাকায় তৃণমূল বিএনপি প্রার্থী এম এম শাহীন রয়েছেন সুবিধাজনক অবস্থানে।
জানা যায়, আলোচনার কেন্দ্রবিন্দুর এই আসনে বর্তমান সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত হন। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে নৌকা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আবার নির্বাচিত হন। ২০০১ সালে নৌকা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত এবং ২০১৮ সালে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল (নৌকা), তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন (সোনালি আঁশ), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান (ট্রাক),, মো. আব্দুল মতিন (কাঁচি), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আব্দুল মালিক, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু ও ইসলামী ফ্রন্টের এনামুল হক মাহতাব নির্বাচন করছেন।
ভোটারদের মন জয় করতে প্রার্থী এবং কর্মী সমার্থকরা সকাল থেকে গভীর রাত অবধি প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। এছাড়া উঠান বৈঠক, সভা সমাবেশের পাশাপাশি ঢোল তবলা বাজিয়ে গাড়ি দিয়েও চলছে গান বাজনা। সাধারণ ভোটাররা মনে করছেন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তিন জন প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল নৌকার প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন পর নৌকা কে জেতাতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে শফিউল আলম চৌধুরী নাদেল দলীয় ইমেজকে কাজে লাগিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি।
অপরদিকে তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করা এম এম শাহীন ইতিমধ্যে এ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে উপজেলা জুড়ে রয়েছে তার বিশাল ভোটব্যাংক। বিশেষ করে বিএনপি- জামায়াতের ভোটাররা যদি ভোটকেন্দ্রে যায় তাহলে এম এম শাহীনই শেষ হাসি হাসবেন বলে অনেকে মনে করছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানের পরিচিতি রয়েছে উপজেলা জুড়ে। তিনি ইউপি চেয়ারম্যান থেকে হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি থাকায় সাধারণ ভোটারদের সাথে তাঁর একটা সু-সম্পর্ক রয়েছে। এ সু-সম্পর্ককে কাজে লাগে তিনিও ভোটের মাঠে চমক দেখাতে পারেন। তবে কে হাসবেন শেষ আসি এটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারি পর্যন্ত।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
