রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ছিনতাইকারী, ধাওয়া করে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১ জুন ২০২২  

গ্রেফতার ছিনতাইকারী ইকবাল
চট্টগ্রামে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এক বাসযাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় মোহাম্মদ ইকবাল (৩২) নামের ওই ছিনতাইকারীকে আটক করেন ট্রাফিক পুলিশের দুই সদস্য।

বুধবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীকে ধরার সময় তার সঙ্গে ধস্তাধস্তিতে ট্রাফিক পুলিশের দুই সদস্য আহত হন। পরে পাঁচলাইশ পুলিশের একটি টিম খবর পেয়ে ওই ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। 

পাঁচলাইশে দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. মঞ্জুর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান। আটক ইকবাল পাহাড়তলীর পানিরকল বউবাজার এলাকার আব্দুর রহমানের ছেলে।
টিআই মঞ্জুর হোসেন বলেন, আগ্রাবাদগামী একটি বাসে ওঠার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ২ নাম্বার গেটে অপেক্ষা করছিলেন জাহিদুল ইসলাম (২০)। এসময় এক ছিনতাইকারী জাহিদুলের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা দেখে দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি। এসময় ওই ছিনতাইকারী আমাকে ও আমার এক সহকর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারসঙ্গে ধস্তাধস্তিতে আমরা আহত হই।

এরপর ওই ছিনতাইকারীকে ধরে থানায় খবর দেই। পাঁচলাইশ থানার একটি টিম দ্রুত এসে তাকে থানায় নিয়ে যায়। এসময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি মালিককে ফিরিয়ে দেওয়া হয় বলা জানান ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর