শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১১

মিন্নিসহ দুজনের হাইকোর্টে আপিল, জরিমানা স্থগিত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০  

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নিসহ দুই আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জরিমানা স্থগিত করেছেন।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মিন্নি ছাড়া অন্য আসামি হলেন মোহাইমিনুল ইসলাম সিফাত।

গত ১৩ অক্টোবর তিন আসামির বিষয়েও একই আদেশ দেন হাইকোর্ট। ওই তিন আসামি হলেন- আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মো. হাসান এবং মো. রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দণ্ডেও দণ্ডিত করেন। বাকি চার জনকে খালাস দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর