মায়ের সামনে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, ১৯ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২
মায়ের সামনে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, ১৯ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে ২০০৩ সালে মাকে বেঁধে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাতু মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। আসামি ১৯ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানী কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। সোমবার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য নানা অপকর্ম করতেন লাতু মিয়া। ভুক্তভোগীর বাবা মারা যাওয়ায় তার মাকে এবং তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত। তারা কু-প্রস্তাব রাজি না হওয়ায় লাতু দলবল নিয়ে ২০০৩ সালের ১৩ মে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হামলা করে। ঘরের দরজা ভেঙে বিধবা মাকে অস্ত্রের মুখে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা।
তিনি বলেন, ২০০৩ সালে ১৩ মে গভীর রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে লাতু মিয়া, ফারুক, জাহাঙ্গীর আলম ও কাশেম। পরে তারা বিধবা মাকে অস্ত্রের মুখে বেঁধে তার সামনে ১৩ বছরের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ১৩ মে সোনাগাজী থানায় একটি ধর্ষণ মামলা করেন।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০০৩ সালের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার বিচার কাজ শেষে চলতি বছরের ১৪ জুলাই জাহাঙ্গীর লম, আবুল কাশেম ও মো. লাতু মিয়াসহ অভিযুক্ত তিন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেন এবং মো. ফারুকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেন আদালত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাতু র্যাবকে জানায়, ঘটনার সময়ে সোনাগাজী এলাকায় মো. ফারুকের নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম করতো। এছাড়ার বিভিন্ন সময় নারীদের উত্যক্ত করতো।
ভুক্তভোগীর বাবা শিশুকালে মারা যাওয়ার পর বিধবা মা অতি কষ্টে দিন যাপন করছিলেন। তারা বিভিন্ন সময়ে মেয়ে ও মাকে কুপ্রস্তাব দিত। কিন্তু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৩ সালের ১৩ মে গভীর রাতে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ঘটনাটি সারাদেশে আলোচিত হলে লাতু আত্মগোপনে চলে যায়।
ঘটনার পর পর লাতু ও তার সহযোগীরা একাধিকবার গ্রেফতার হয়েছিল। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। জামিনে বের হওয়ার পর মামলা তুলে নেওয়ার জন্য তারা ভুক্তভোগী ও ভুক্তভোগীর মাকে ভয় ভীতি প্রদর্শন করে।

র্যাব-৩ এর অধিনায়ক বলেন, ২০০৩ সালে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর তার পলাতক জীবন শুরু হয়। এ ঘটনার পর তিনি চট্টগ্রামে গিয়ে রিকশাচালক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করে। কিন্তু কোনো কায়িক পরিশ্রম তার ভালো লাগত না। তারপর চুরি ডাকাতিতে জড়িয়ে পড়েন। একটি ডাকাতির ঘটনায় লাতু মিয়া আইনশৃঙ্খলা বাহিনীর হতে গ্রেফতার হয়ে জেল খাটে। জামিনে বের হয়ে গোপনে তার বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় অতিথি হিসেবে জীবন-যাপন করত।
লাতু মিয়া মাঝে মাঝে তার নিজ বাড়িতে এসে গোপনে তার স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করত এবং তাদের কাছ থেকে অর্থ নিয়ে যেত। তারপর তিনি কিছুদিন সিলেটে মাজার এলাকায় ঘুরে বেড়ান। একপর্যায়ে ঢাকায় এসে হকার হিসেবে ফুটপাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করতেন। পেশায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়ার আশঙ্কা থেকে তিনি দারোয়ানের চাকরি নেয়। পলাতক সময়ে তিনি নিজেকে অলি নবী হিসেবে পরিচয় দিতেন। মামলার রায়ে মৃত্যুদণ্ডের আদেশ হওয়ার পর ঢাকায় একটি মাজারে আত্মগোপন করে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামির সংখ্যা কত, এমন কোনো তালিকা র্যাবের কাছে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ২৫ থেকে ৩০ বছর আগের মামলায় আসামিদের নথি পাওয়া যায় না। তথ্য সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়ে যায়।
চলতি বছরে ২৬৪ জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করেছে র্যাব-৩। বর্তমানে আমাদের হাতে বেশ পুরোনো ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। আমরা কাজ করছি আশা করছি এসব মামলায় পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।
দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের ধরতে না পারার কারণ কী?
পুরোনো মামলাগুলোর ক্ষেত্রে আসামিদের তথ্য পাওয়া কঠিন। আসামিদের সিডিআর অনেক সময় থানা থেকে পাওয়া যায় না। পুরোনো ঘটনার তথ্য-উপাত্ত পাওয়া দূরহ ব্যাপার হয়ে যায়। তারপরও আমরা নানাভাবে চেষ্টা করি তথ্য সংগ্রহ করে আসামিদের গ্রেফতার করতে। বর্তমানে সিডিআর ডিজিটাল। আগে ছিল অ্যানালগ। থানা পুলিশের গাফিলতি নেই। তারাও অনেক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করছে। তবে আসামিদের তথ্য সংগ্রহ বেগ পেতে হয়।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
