শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৫ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৮

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৬ জনকে গ্রেফতার হয়েছে।

বুধবার (৮ মার্চ) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে চার হাজার ৬৬০ ইয়াবা, ৫৯ গ্রাম হেরোইন ও ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর