সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩২

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৬ মে ২০২২  

ঝিনাইদহ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। 
রোববার (১৫ মে) রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী বাবুল মণ্ডল জানান, বাড়ির পাশের একটি পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। পুকুরে তিনি ৮ মাস আগে বিভিন্ন জাতের পাঁচ মণ মাছের পোনা ছাড়েন। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার আশা করছিলেন তিনি।
সোমবার (১৬ মে) সকালে পুকুরে খাবার দিতে গেলে মাছগুলো ভাসতে দেখেন। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে জয়ী চেয়ারম্যানের পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন

বাবুল মণ্ডলের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে প্রতিবেশীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। গত ৪ দিন আগে তার পুকুর ঘিরে দিলে তিনি মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। রোববার রাতে তারা বাড়িতে মিটিং ও করেছে। আমাদের পুরো সন্দেহ ছমির মোল্লা ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে।

হরিশংকরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ওই গ্রামের বাসিন্দা আবু আলম লালু বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারা একটি ন্যক্কারজনক ঘটনা। আমার বিশ্বাস এই ঘটনার বিরোধের জের ধরে প্রতিবেশী ছমির ও তার লোকজন করেছে। মানুষের সঙ্গে বিরোধ থাকতেই পারে তাই বলে মাছ নিধন করা খুবই জঘন্য কাজ। এর সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর