মনোহরগঞ্জে শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন মাওলানা মোঃ ছানাউল্লাহ বশারী
আবুল কালাম আজাদ
প্রকাশিত: ১৮ মে ২০২৩
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ইং মনোহরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদরাসা) নির্বাচিত হয়েছেন লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছানাউল্লাহ বশারী।
বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। এ বছর চারটি ক্যাটাগরিতে যথাক্রমে ৩টি প্রতিষ্ঠান, ৩জন অধ্যক্ষ/প্রধান শিক্ষক, ৩জন শ্রেণি শিক্ষক ও ৩জন শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছেন। জানা যায়, অধ্যক্ষ মাওলানা মোঃ ছানাউল্লাহ বশারী ০১ মার্চ ১৯৭১ সালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত হাফেজ বশির উল্লাহ, মাতা আতরের নেছা। শিক্ষা জীবনে তিনি ১৯৮৫ইং সনে মাদরাসা বোর্ড থেকে দাখিল, ১৯৮৭ইং সনে আলিম, ১৯৮৯ইং সনে ফাযিল, ১৯৯১ইং সনে হাদিস বিভাগ থেকে কামিল, ১৯৯৪ইং সনে আরবী সাহিত্য বিভাগ থেকে কামিল এবং ২০০৭ইং সনে এম.এ পাশ করেন। এছাড়াও তিনি ১৯৯১ইং সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাশ করেন। কর্মজীবনে তিনি ১৯৯৫ইং সনের ১৪ নভেম্বর নোয়াখারী চন্দ্রগঞ্জ কারামতিয়া আলিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। ২০০৫ সালের ১২ জানুয়ারী তিনি কুমিল্লা আলিয়া মাদরাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। ২০১১ইং সালের ১ ফেব্রুয়ারী লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে যোগদানের পর অদ্যাবদি পর্যন্ত কর্মরত আছেন। এছাড়াও তিনি লিডারশীপ, আইসিটি ফর এডুকেশন, পাঠ্যক্রম, জাতীয় শিক্ষাক্রম বিবরণ-২০২৩ কম্পিউটার পরিচালনায় দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক।
বৃহস্পতিবার অধ্যক্ষ হিসেবে মোঃ ছানাউল্লাহ বশারী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টায় মাদরাসা গভর্নিং বডির সভাপতি মোঃ মহি উদ্দিন ভূঁইয়ার পরামর্শক্রমে গভর্নিং বডির সহ-সভাপতি মোঃ নুরুল আমিনের নেতৃত্বে সকল সদস্যগণ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ক্রমান্বয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা মোঃ ছানাউল্লাহ বশারীর সাথে যোগাযোগ করলে তিনি জানান আলহামদুলিল্লাহ এ অর্জন আমার একার নয়, এটা লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার গভর্নিং বডির সভাপতিসহ সকল সদস্য, উপাধ্যক্ষসহ সকল শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি আরো জানান, আমি এ মাদরাসায় অধ্যক্ষ পদে যোগদানের পর থেকে মাদরাসাটির পড়ালেখাসহ বিভিন্ন ক্ষেত্রে গরুত্বপূর্ণ সফলতা অর্জন করে আসছে। বিশেষ করে ২০১৯ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় প্রতিবছরই বিভিন্ন বোর্ড পরীক্ষায় উপজেলার মধ্যে মেধা তালিকায় অবস্থান, প্রতিবছর বিভিন্ন খেলাধুলায় সাফল্য অর্জন, ২০২২ সালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রচনা প্রতিযোগিতায় মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের কাছ থেকে উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেনের মাধ্যমে শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম কমলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা সুপারভাইজার মোঃ নুরুজ্জামানসহ তাৎক্ষণিক পরিদর্শনে এসে সার্বিক পরিবেশ দেখে সন্তুষ প্রকাশ করে যান। এ বিষয়ে লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ মহি উদ্দিন ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আলহামদুলিল্লাহ, আমি মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনায় পড়ালেখাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করতে সক্ষম হয়েছি। এ ক্ষেত্রে অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলে আমাকে সহযোগিতা করে আসছেন। আজকের এ প্রাপ্তি আমাদের কাজের গতিকে আরো ত্বরান্বিত করবে বলে আমি মনে করি। পাশপাশি মাদরাসাটি যেন দ্রুত সময়ের মধ্যে দেশসেরা প্রতিষ্ঠানে রুপান্তরিত হতে পারে সেক্ষেত্রেও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
