মডেল হাসপাতালে রূপান্তর হচ্ছে খুমেক
বি এম রাকিব হাসান, খুলনা:
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি
৫০০ শয্যার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকসহ প্রয়োজন ১ হাজার ৬৫০ জন কর্মকর্তা-কর্মচারী। কিন্তু হাসপাতালে চিকিৎসক-কর্মকর্তাসহ মোট পদ ৮৯৭টি। এর মধ্যে ২০১টি পদই শূন্য। চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী সংকটে হাসপাতালটির কাঙ্খিত সেবা ব্যহাত হচ্ছে। পূর্ণতা পায়নি তিন দশকেও। প্রয়োজনের এক চতুর্থাংশ কর্মকর্তা-কর্মচারী দিয়েই চলছে এর কার্যক্রম।
এমন অবস্থায় প্রতিষ্ঠার ৩১ বছর পর হাসপাতালটিকে ‘মডেল’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ সংক্রান্ত প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতাল পরিদর্শন করার পাশাপাশি চিকিৎসক-নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সভা করেছেন সি-জে (যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জিনাইদহ জেলা জেনারেল হাসপাতালকে ‘মডেল’ ধরে তার আদলে মডেল রেপ্লিকেশন বাস্তবায়ন কমিটি।
‘মডেল’ রূপ দিতে পারলে এ হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং দুর্নীতি বন্ধ ও রোগী হয়রানি কমে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এ অবস্থায় লোকবল সংকট দূরীকরণসহ স্থানীয় কমিউনিটিকে কাজে লাগিয়ে হাসপাতালটিকে একটি ‘জনবান্ধব’ প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার বলেন, হাসপাতালটিকে ‘মডেল’ হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ হাসপাতালে সবই আছে। কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে ‘কমিউনিটি সাপোর্ট গ্রুপ’ গঠন করে হাসপাতালটিকে ‘মডেল’ হিসেবে রূপান্তর করা হবে বলে।
এদিকে, ‘মডেল’ রূপ দিতে সি-জে মডেল রেপ্লিকেশন বাস্তবায়ন কমিটি সম্প্রতি খুমেক হাসপাতাল পরিদর্শন করেছে। হাসপাতালে অবস্থান করে তারা চিকিৎসক, নার্স, বিভাগ ও ইউনিট প্রধান, আর.পি, আর.এস, আর.এম. ও, ই.এম.ও, ইনচার্জ, সহকারী রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা, উপ-সেবা তত্ত্বাবধায়ক, নার্সিং সুপারভাইজার, নার্সিং কর্মকর্তা, পরিসংখ্যানবিদ, ওয়ার্ড মাস্টারসহ সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনীতিক, সিভিল সোসাইটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সার্বিক সমস্যা-সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
এ সময় কমিটির ন্যাশনাল কনসালটেন্ট ও আদ্ব-দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইমদাদুল হক ও আইসিডিডিআরবি’র চিফ সায়েন্টিফিক অফিসার ডা. ইকবাল আনোয়ার উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. ইমদাদুল হক বলেন, তিনি এবং খুমেক হাসপাতালের বর্তমান পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দারের হাতেই চৌগাছা ও ঝিনাইদহ হাসপাতাল ‘মডেল’ রূপ পেয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই হাসপাতালটিকেও ‘মডেল’ রূপ দিতে চান তারা।
সুজন খুলনার আহবায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ৮৫০-৯০০ রোগী ভর্তি থাকে। প্রতিদিন আউটডোরে আসে ৩০০-৪০০ রোগী। এতো রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসক-নার্সসহ অন্যদের। এখানে ৫০০ বেডের রোগীদের জন্য খাবার, বিছানাসহ অন্য ব্যবস্থা থাকলেও অতিরিক্ত ভর্তি রোগীরা বেড পায় না। বারান্দার মেঝেতে বিছানায় তাদের চিকিৎসা নিতে হয়।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৮ জানুয়ারি মহানগরীর বয়রা এলাকায় ৪০ দশমিক ২৫ একর জমির ওপর ৭৫ শয্যা বিশিষ্ট ‘খুলনা হাসপাতাল’ যাত্রা করে। পরবর্তীতে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হয়। তখন নাম বদলে হয় ‘খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল’।
২০০৮ সালে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এর জন্য কোনও জনবল নিয়োগ দেওয়া হয়নি। ২৫০ শয্যার জন্য নির্ধারিত জনবল দিয়েই চলছে হাজারও রোগীর চিকিৎসা সেবা। শুরু থেকেই হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। বিভিন্ন সময়ে হাসপাতালটির সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনও পদক্ষেপ বাস্তবায়ন হয়নি।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
