শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

মঙ্গলবার বাড়বে তাপমাত্রা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

আজ সোমবার (৫ এপ্রিল) তাপমাত্রা কম থাকলেও কাল মঙ্গলবার (৬ মার্চ) থেকেই আবার বাড়বে। আগামী দুদিনের মধ্যে আবারও তাপপ্রবাহের দেখা পাওয়া যাবে। তবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে , সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রবিবারের কালবৈশাখী ঝড় এবং তারপরের কয়েক ঘণ্টার বৃষ্টির কারণে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও তা উল্লেখযোগ্য নয়। বরং কোথাও কোথাও তাপমাত্রা আরও বেড়েছে।

আগামীকাল থেকে আবার তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি বলেন, চলতি মাস এবং আগামী মাসের তাপমাত্রা প্রায়ই এমন থাকবে। ঝড় বৃষ্টি হলে কিছুটা কমলে তা সাময়িক। এরপর আবার বেড়ে যাবে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড ও রাঙামাটিতে ৩৮ দশমিক ৫, যা গতকাল ছিল রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা বেড়েছে। আজ ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬, যা গতকাল ছিল ৩৪ দশমিক ৯।

এই বিভাগের আরো খবর