‘ভোক্তাকে কষ্ট দিলে আমাদের মতো খারাপ কেউ হবে না’
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২
চালকল মালিকদের (মিলার) হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তারা যদি চালের দাম বাড়িয়ে ভোক্তাদের কষ্ট কিংবা সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাহলে কঠোর হবে সরকার। এ ক্ষেত্রে মিলারদের উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, তাহলে আমাদের মতো খারাপ লোক কিন্তু আর কেউ হবে না।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী বলেন, আপনারা জানেন না আটটি রাইস মিল করার জন্য ডেনমার্ক আমাদের দেশে এসেছে। তাদের শুধু জমি দিতে হবে। তাদের সঙ্গে একটা চুক্তি করতে হবে, তারা যে উৎপাদন করবে এর ৫০ শতাংশ চাল সরকারকে দেবে। সরকারি রেটেই চাল দেবে তারা। পুরো অর্থায়ন তাদের। এ আটটি মিল হলে আমাদের এতগুলো মিল মারা পড়ে যাবে।
চালকল মালিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা এগুলো নীরবে করছি, কিন্তু আপনারা নীরবে দামও বাড়িয়ে দিচ্ছেন। আপনারা নীরবে রাতারাতি দাম বাড়াচ্ছেন। আপনারা প্রতিজ্ঞা করেন ভোক্তাদের কষ্ট দেবেন না।
তখন মন্ত্রীর বক্তব্যের মধ্যেই একজন মিল মালিক বলেন, নতুন ধান উঠলে এ অবস্থা থাকবে না।
তখন মন্ত্রী বলেন, এখনও নতুন ধান উঠেছে। অন্যান্য বারের চেয়ে এবার যে আউশ হয়েছে, আমনের চেয়েও ভালো হয়েছে। তার মানে আমন উঠতে উঠতে আবার বাড়িয়ে দেবেন। বলবেন, আমন তো ঠিকমতো হয়নি, এটা তো আর কমলো না। অবশ্য এজন্য আমরাও বসে নেই। আমনকে মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছি।
মিল মালিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী আরও বলেন, নিজেদের আল্লাহর নামে সঁপে দিয়ে, নিজের অর্থ ব্যয় করে যে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, সেই ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে কৃষকদের বাঁচাতে হবে, ভোক্তাদের বাঁচাতে হবে, দোয়া নিতে হবে। সেই দোয়া নিয়ে এগিয়ে যান। আপনারা আমাদের সহযোগিতা পাবেন। আর যদি ভোক্তাদের পেটে কষ্ট দিতে চান, সরকারকে বেকায়দায় ফেলতে চান, তাহলে আমাদের মতো খারাপ লোক কিন্তু আর কেউ হবে না।

মিল মালিকরা কী দামে চাল বিক্রি করে তা তারা ছাড়া কেউ জানে না উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, সাংবাদিক কিংবা খুচরা বিক্রেতারা বলেন মিলগেটে দাম বেশি। কিন্তু আজ পর্যন্ত আপনাদের প্রতিবাদ করতে দেখিনি। তাহলে কী আমরা ধরে নিতে পারি তারা যেটা বলে সেটা ঠিক।
তিনি বলেন, আমরা আশ্চর্য হয়েছি যে, তেলের দাম বাড়লো। সবকিছু মিলিয়ে কেজিতে চালের দাম এক টাকা বাড়তে পারে। আর সেখানে এক রাতে যদি ৫-১০ টাকা বেড়ে যায় এটা কিন্তু কাম্য নয়।
মিল মালিকদের তাদের সংগঠনের নামে একটি ওয়েবসাইট খোলা এবং সেখানে প্রতিদিন কী দামে চাল বিক্রি হচ্ছে সেই তথ্য তুলে ধরারও অনুরোধ জানান মন্ত্রী।
তিনি বলেন, বোরোর সময়ে চুক্তি করে যারা সরকারি গুদামে চাল সরবরাহ করতে পারেননি তারা যদি যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারেন তাহলে বিবেচনা করা হবে। তবে চাল প্রকিউরমেন্টে সরকারকে সহায়তাকারী আর অসহায়তাকারী মিল মালিককে সমানভাবে পরিমাপ করা হবে না।
সরকারি ধান-চাল সংগ্রহে কম দাম দেওয়া হয় এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ১১টি মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে দাম নির্ধারণ হয় এবং সেটা যথাযথ প্রক্রিয়া মেনে করা হয়।
বোরো সংগ্রহে ধান-চালের দাম সঠিক ছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সে কারণে কৃষক ন্যায্যমূল্য পেয়েছে প্রকিউরমেন্টও শতভাগ বেশি হয়েছে। আমন সংগ্রহের সময়ে ডিজেল, সার ও বিদ্যুতের দাম বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মিল মালিক সমিতির উপদেষ্টা ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, আমাদের দেশের বাজারে মিনিকেট নামে কোনো চাল নেই। অনেকে বলেন মিলাররা চাল কেটে সরু করেন। এটা সত্য নয়। চাল সরু করতে গেলে ভেঙ্গে যায়। তবে বিভিন্ন মেশিনের মাধ্যমে পোলিশ করে চকচকে করা হয়।
ধান ও চালের দাম নির্ধারণে মিলারদের প্রতিনিধি রাখার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, মিলারদের প্রযুক্তি ব্যবহার করে ভোক্তাদের কাছে জানিয়ে দিতে হবে যে মিলগেটে আজ কত টাকা দামে চাল বিক্রি হলো। তাহলে খুচরা বিক্রেতা যে দাম বাড়ানোর জন্য মিলারদের দোষ দেয় সেটা থেকে মিলাররা মুক্তি পাবে।
সংগঠনের সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
