ভালো কাজের কথা বললেই মিলে বিনামূল্যে খাবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩
রাজধানীর পান্থকুঞ্জ পার্কের উত্তর পাশে বাস থেকে নেমেই দেখা যায় বেশকিছু জায়গাজুড়ে বাঁশের খুঁটিসহ সামিয়ানা টানানো। সঙ্গে চারপাশে ব্যানারে লেখা ‘ভালো কাজের হোটেল’। হোটেলের ভেতরে কিছু বেঞ্চ, প্লেট, খালি হাড়ি আর ছোট ড্রাম। তার সামনে টোল-টেবিল নিয়ে বসে এক তরুণকে ফাইল ঠিকঠাক করায় মনোযোগী থাকতে দেখা যায়। কাছে গিয়ে পরিচয় দিয়ে ‘ভালো কাজের হোটেল’ বিষয়ে জানতে চাইলে রুবেল আহমেদ হিমেল নামের ওই তরুণ, এখানে বিনামূল্যে খাবার দিই আমরা। তবে শর্ত হলো শুধু একটি ভালো কাজ করা। দিনে যে কোনো একটি ভালো কাজ করে এখানে এসে বললেই কাগজে নাম লিখে আমরা বিনামূল্যে খাবার দিই।
দিনের খাবার বিতরণ শেষ হওয়ায় ততক্ষণে হোটেলের তিনজন ভলান্টিয়ার ছাড়া অন্য সদস্যরা বাসায় ফিরেছেন। রুবেলের হাতের ফাইল ঘেঁটে দেখা যায়, ফাইলটিতে ব্যক্তির নাম, বয়স ও ভালো কাজের বিবরণ লিখে রাখা হয়। বয়স বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে খেতে যাওয়া অধিকাংশই মধ্যবয়সী। আর তাদের কেউ বৃদ্ধ লোককে সাহায্য করেছে, কেউ গাড়ি ধাক্কা দিয়ে দিয়েছে, কেউ শীতের মধ্যে রাতে একজনকে সঙ্গে ঘুমাতে জায়গা দিয়েছে, কেউ নামাজ পড়েছে, কেউ দান করেছে- সেখানে খেতে আসা প্রত্যেকেই এমন কোনো না কোনো একটি ভালো কাজ করেছেন।

হোটেলটির ভলান্টিয়ার রুবেল আহমেদ হিমেল বলেন, রিকশাচালক, ফেরিওয়ালা, চা দোকানদার এমনকি পথচারীরাও এখান থেকে একটি ভালো কাজের কথা বলে খাবার খেতে পারেন। আজ ১৫০ জনের মতো মানুষ খাবার খেয়েছে। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মাঝে মাঝে বিকেল ৪টা পর্যন্ত খাবার থাকা অবস্থায় যে কেউ এখানে খাবার খেতে পারবেন। আজ ২টার আগেই খাবার শেষ হয়ে গেছে।
পাশেই চা-বিস্কিটের দোকান চালান নাজমা আক্তার ময়না। এই নারী দোকানি, আমি প্রতিদিনই এখানে খাই। দোকান করার পাশাপাশি প্রতিদিন একটি ভালো কাজ হিসেবে আমি পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই।
তিনি বলেন, বাসায় গিয়ে খেতে সময় লাগে। আশপাশেও খাবার হোটেল নেই যে কম দামে খাবো। ভালো কাজের হোটেল আমার জন্য একটা আশীর্বাদ বলা যায়। তাদের এ উদ্যোগ অনেক মহৎ।
এসময় বিনামূল্যের খাবার খেয়ে পাশেই কয়েকজনকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। যাদের বেশিরভাগই রাজধানীর ফুটপাত বা পার্কের ছিন্নমূল মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, ‘ভালো কাজের হোটেল’ মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির আঠারশোর বেশি সদস্য রয়েছে। তারা মাসে ৩০০ টাকা করে দেন চাঁদা। বিনামূল্যে দিনে একটি ভালো কাজ করার কথা জানিয়েই যে কেউ সেখানে খাবার খেতে পারবেন- এমন শর্তে ২০১৯ সালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রথম চালু হয় ‘ভালো কাজের হোটেল’। সপ্তাহে একদিন খাওয়ানো হতো সেখানে। করোনাকালে প্রতিদিন খাওয়ানোর কার্যক্রম শুরু হয়।
এরপর একে একে রাজধানীর সাতরাস্তা, বনানী, খিলগাঁও ও বাসাবোতে চালু হয় ‘ভালো কাজের হোটেল’। পান্থপথ মোড়ে পান্থকুঞ্জ পার্কের উত্তর পাশে গত বছরের নভেম্বরের মাঝামাঝি চালু করেন ভালো কাজের হোটেল। রাজধানীতে তাদের এই হোটেলগুলোতে প্রতিদিন গড়ে হাজার-বারশো মানুষকে খাবার দেওয়া হয়। ঢাকার বাইরে চট্টগ্রামে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার এ হোটেল চালু থাকে। এসব হোটেলে খাবারের মধ্যে থাকে খিচুড়ি, ডিম, সবজি আর সাদা ভাত। তৃপ্তি সহকারে খেতে পারেন যে কেউ।
পান্থকুঞ্জ পার্কের মোড়ে ভালো কাজের হোটেলের ভলান্টিয়ার রুবেল আহমেদ জানান, তিনি ভালো লাগার জায়গা থেকেই নিজেকে এ কাজের সঙ্গে যুক্ত করেছেন। মানুষকে খাওয়াতে পেরেই তার আনন্দ। এমন ভালো কাজের সঙ্গে থাকতে পারে নিজের প্রতি তার গর্বও হয়।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
