ভাঙা হচ্ছে কুমিল্লার ১৩৫ বছরের টাউন হল
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০
কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন। স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এটি, যা সবার কাছে কুমিল্লা টাউন হল নামে পরিচিত। অবিভক্ত ভারতের ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের স্মৃতি বহন করা টাউন হলটি কুমিল্লাবাসীর গৌরবেরও প্রতীক। কুমিল্লায় ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দুও ছিল এই টাউন হল। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত এই টাউন হলকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, আর্থসামাজিক ও কল্যাণমুখী নানান কাজ। এখানে পদধূলি পড়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতো মহাত্মজনের।
এসব স্মৃতিচিহ্ন ধুলায় মিশিয়ে দেওয়ার আয়োজন সম্পন্ন হয়েছে। কালের সাক্ষী ১৩৫ বছরের পুরোনো সেই বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনকে ভেঙে নতুন স্থাপনা তৈরির পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এ নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীরা সমালোচনামুখর হয়েছেন। তাদের দাবি- টাউন হলটি ভেঙে ফেলা হলে কুমিল্লার ইতিহাস-ঐতিহ্যে আঘাত করা হবে। তাদের ভাষ্য, সবাই আধুনিক সুযোগ-সুবিধা চায়, উন্নয়ন চায়। তবে সেটা ইতিহাস-ঐতিহ্যকে ধ্বংস করে নয়।
বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনকে ভেঙে ‘আধুনিকরূপে’ সাজানোর বিষয়ে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও টাউন হলের সভাপতি আবুল ফজল মীর।
বৈঠক শেষে সাংবাদিকদের আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সাত বছর ধরে টাউন হলের আধুনিকায়ন নিয়ে কাজ করছি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আশ্বস্ত করেছে। আশা করছি সুন্দর একটি স্থাপনা হবে। আর কুমিল্লার মানুষ আমাকে সহযোগিতা করলে দ্রুত এ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া যাবে। তবে বৈঠকে উপস্থিত সুধীসমাজের অনেকেই মত দিয়েছেন- টাউন হল ভবনের স্থাপত্যশৈলীটি ঠিক রেখে বহুতল ভবন নির্মাণ করা হোক।
পুরোনো এ স্থাপনাটি রক্ষার দাবি জানিয়ে নাট্যজন ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার বলেছেন, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলাম। আমার জীবনের অনেক সময় কেটেছে এই টাউন হলকে ঘিরে। আমাদের সবার দায়িত্ব ইতিহাস-ঐতিহ্যের এসব স্থাপনা রক্ষা করা। কোনোভাবেই এটাকে ভেঙে ফেলা যাবে না। প্রয়োজনে অন্য জায়গায় আধুনিকায়ন করা হোক।
বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের প্রস্তাবিত নকশা-সংগৃহীত:
কবি ও লেখক পিয়াস মজিদের শৈশব-কৈশোর কেটেছে এই টাউন হলকে ঘিরে। তিনি বলেন, বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন কুমিল্লার প্রত্নতত্ত্বের ঐতিহাসিক এক নিদর্শন। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের সদস্য মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের হাতে প্রতিষ্ঠিত এই স্থাপনা ভারতের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন। বীরচন্দ্র গণপাঠাগারে রয়েছে সেরা সব বইয়ের সংগ্রহ। অনেক বড় বড় মনীষী এখানে এসে বিভিন্ন সময় কথা বলেছেন। এই টাউন হলের মঞ্চেই নাটক করেছেন ভাষা সংগ্রামী লায়লা নুরসহ অসংখ্য গুণী শিল্পী। দুই বাংলার এমন কোনো আবৃত্তি শিল্পী নেই, যারা এ টাউন হলের মঞ্চে এসে আবৃত্তি করেননি। আধুনিকায়নের নামে ১৩৫ বছরের এই স্থাপনা কোনোভাবেই ভেঙে ফেলা যাবে না।
কবি ও অ্যাকটিভিস্ট শাহেদ কায়েস ফেসবুকে আত্মবিধ্বংসী এমন উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘আমরা উন্নয়ন চাই, তবে এমন ঐতিহ্যনাশী উন্নয়ন কখনোই চাই না। ঐতিহ্য বিধ্বংসী এ উদ্যোগের প্রতিবাদ জানাই, এ ঐতিহ্যনাশী উন্নয়ন থামাতে সম্মিলিত প্রতিবাদ জরুরি।’
কুমিল্লার ইতিহাসবিদ ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, গত বুধবারের ওই সভায় আমিও ছিলাম। আমি সভায় বলেছি নতুন স্থাপনা করেন, এতে কোনো আপত্তি নেই। তবে নতুনের সঙ্গে পুরোনো ঐতিহ্য এই স্থাপনা থাকতে হবে। ব্রিটিশ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ও নান্দনিকতা রয়েছে এ বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে। নতুন স্থাপনার সঙ্গে এই নান্দনিকতা থাকতে হবে। যুগের সঙ্গে পরিবর্তন দরকার, তবে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যকে সংযুক্ত করতে হবে।
‘কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতি’ গ্রন্থের লেখক আহসানুল কবীর বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা সময়ের দাবি। তবে সেটা কোনোভাবেই ইতিহাস-ঐতিহ্যকে ধ্বংস করে নয়। বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন কুমিল্লাবাসীর গর্ব ও অহংকারের প্রতীক। এখান থেকেই সব আন্দোলন-সংগ্রাম হয়েছে। ভারত-বাংলাদেশের এমন কোনো মনীষী ও গুণী ব্যক্তি নেই, যারা এখানে আসেননি। এমন একটি ঐতিহ্যকে আমরা শেষ করে দিতে পারি না।
এ প্রসঙ্গে জানতে কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীরের মোবাইল ফোনে গতকাল একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, টাউন হল নিয়ে কুমিল্লাবাসীর মতামত আমরা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
