বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৮

ভাইয়ের ওপর অভিমানে ছোট ভাইয়ের আত্মহত্যা!

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  


রংপুরের মিঠাপুকুরে কলা খাওয়া নিয়ে ঝগড়ায় বড় ভাইয়ের ওপর অভিমানে ছোট ভাই বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত ছোট ভাইয়ের নাম মো. রাফিউর রহমান (১১)। সে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মৌলভীগঞ্জ ধরেরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়িতে কলা খাচ্ছিল আবদুর রাজ্জাকের দুই ছেলে মো. রাশেদ মিয়া (১৭) ও ছোট ছেলে মো. রাফিউর রহমান। এ সময় কলার সংখ্যা কমবেশি হওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। বড় ভাই ছোট ভাইকে চড় মারে। 
এতে অভিমান করে ছোট ভাই রাফিউর ঘরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দেয়। পরে সে বিষপান করে। অনেকক্ষণ ঘরের বাইরে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পায়নি। পরে দরজা ভেঙে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু রাফিউর মারা যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আসাদুজ্জামান আসাদ।

এই বিভাগের আরো খবর