শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

‘বৈশ্বিক খাদ্য সংকটের শঙ্কা থাকলেও বাংলাদেশের ক্ষতি হবে না’

Hridoy ahmed

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২  

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের ৬- এর ওপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

jagonews24

এরআগে সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও চার লেন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

চার লেন কাজের উদ্বোধন করে উদ্বোধন করে মন্ত্রী বলেন, ‘আম্বরখানা-টুকেরবাজার একটি গুরুত্বপূর্ণ সড়ক। মানুষের কষ্টের কথা জেনে আমরা এ সড়কটিকে চার লেনে রূপান্তরিত করার প্রকল্প হাতে নেই। আজ ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কটির কাজের উদ্বোধন করা হয়েছে। আশা করি কয়েক মাসের মধ্যে কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে।’

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আম্বরখানা সরকারি কলোনি মাঠ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর