শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৭

বুড়িচংয়ে ট্রাক-লেগুনায় সংঘর্ষে নিহত-৪

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিনধরা এলাকায় রোববার দুপুরে লবন বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ৪ জন নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১২ টায় মহাসড়কের হরিণধরা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে কুমিল্লা ক্যান্টনম্যান্টগামী একটি যাত্রীবাহী লেগুনার সাথে সিলেটগামী লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। পরে কুমিল্লা ময়নামতি ক্লিনিকে এক মহিলার মৃত্যু হয়। সংঘর্ষে অন্তত আরো ১০ জন আহত হয়েছে।

 

ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন জানান, দূর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর