বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৩

বিমানের সিটের নিচে মিলল ১৬০ সোনার বার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে সোনার বড় চালান আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে। এতে ১৬০টি সোনার বার রয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ১৬০টি স্বর্ণের বার পেয়েছি আমরা। এর আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।

এই বিভাগের আরো খবর