বিদেশি তারকাদের নিয়ে সিনেমার নাম ঘোষণার বাণিজ্য
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯
ঢাকাই ছবির মন্দা সময় যাচ্ছে এখন। হাতে গোনা দুয়েকটা ছবি ভাল যাচ্ছে। কিন্তু যে হারে ছবি নির্মিত হচ্ছে সে হারে দর্শক টানছে না মোটেও। ব্যবসায়িক সাফল্য পেতে ও দর্শককে প্রেক্ষাগৃহমুখী করতে নির্মাতারা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ছবির নায়ক-নায়িকা হিসেবে বিদেশি তারকাদের দিকে ঝুঁকছে, চমক রাখার প্রত্যাশায়।
দেশীয় অনেক তারকাই বেকার রয়েছেন সিনেমার অভাবে। কিন্তু নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান সেদিকে কর্ণপাত করছে না।
নতুন নতুন ছবির ঘোষণা আসে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। কিন্তু সেই ঘোষণা মহরত পর্যন্তই থেকে যায়, শুটিং পর্যন্ত আর গড়ায় না। কিছু বা শুটিং শুরু করলেও সেগুলো মুক্তির মুখ দেখে না। এরকম নজির ইন্ডাস্ট্রিতে অনেক রয়েছে।
আর এখন লক্ষ্য করা যাচ্ছে সিনেমার ঘোষণা দিয়েই নায়ক-নায়িকা হিসেবে বিদেশি তারকাদের নাম উল্লেখ করা। কিন্তু দিনশেষে সেইসব ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যদিও বা ছবির শুটিং শুরু করতে পারেন তাদের দেখা যায় শেষ পর্যন্ত দেশি তারকা নিয়েই মাঠে নেমেছেন।
মূলত মিডিয়ার মনোযোগ ও স্ট্যান্টবাজি করতেই বিদেশি তারকাদের নাম ঘোষণা করে আলোচনায় থাকতে চান নির্মাতা ও প্রযোজকরা।
অতীতে বিদেশি অনেক তারকাই ঢাকাই ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছেন মিঠুন চক্রবর্তী, শতাব্দী রায়, রচনা ব্যানার্জি, মুনমুন সেন, ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, স্বস্তিকা মুখার্জি, রাইমা সেন, রিয়া সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল, জিৎ, সোহম, অঙ্কুশ, ওম, শ্রাবন্তী, শুভশ্রী, প্রিয়াঙ্কা, বনি প্রমুখ।
কিন্তু সেইসব ছবিতে বিদেশি তারকাদের নিয়ে এত মাতামাতি ছিলো না। তাদের উপর ভর করে কোনো স্ট্যান্টবাজিও ছিলো না যেটা বর্তমানের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকাল যে কেউ এসে সিনেমার ঘোষণা দিয়ে দিচ্ছেন বিদেশি তারকাদের নাম বলে বলে। সেগুলো চলে আসছে গণমাধ্যমে খুব সহজেই বিদেশি তারকার খ্যাতির উপর ভর করে। কিন্তু অধিকাংশ সিনেমাই থেকে যাচ্ছে অসম্পূর্ণ।
প্রশ্ন হচ্ছে, কেন তবে বিদেশি তারকাদের নাম ভাঙ্গিয়ে পরিচালক হতে যাওয়া বা প্রযোজক হিসেবে আলোচনায় আসতে চাওয়া?
শুধু নায়ক-নায়িকাই নয়, পার্শ্ব, মন্দ কিংবা কমেডি চরিত্রের জন্যও বিদেশি শিল্পীদের দিকে ঢুঁ মারছেন সংশ্লিষ্টরা। পরিচালক-প্রযোজকদের মধ্যে ইদানীং দেশের শিল্পীদের নিয়ে ছবি বানানোর চিন্তাই যেন কমে গেছে। কথায় কথায় শিল্পীর খোঁজে তারা ছুটছেন ওপারে। শুধু প্রথম প্রতিষ্ঠিত সিনেমার তারকা নয়, কলকাতার ধারাবাহিক নাটকের নায়িকাদের প্রতিও নির্মাতাদের আগ্রহ দেখা যাচ্ছে।
এতো গেলো পর্দার খবর। পর্দার আড়ালে থাকা কলাকুশলীদেরকেও গুরুত্বের সঙ্গে যুক্ত করা হচ্ছে দেশের ছবিগুলোতে। পরিচালক, গীতিকার, সংগীত পরিচালক, কস্টিউম ডিজাইনার, নৃত্য পরিচালক প্রভৃতি বিভাগেও ভিনদেশিদের উপস্থিতি দেখা যাচ্ছে বাড়াবাড়ি রকমের। এ নিয়ে দেশীয় শিল্পী-কলাকুশলীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। যৌথ প্রযোজনার ছবিগুলোতে চুক্তিতে থাকা দুটি দেশের শিল্পী-কুশলীদের নিয়েই কাজ করতে হয়। কিন্তু হঠাৎ করেই এককভাবে দেশীয় প্রযোজনার ছবিতেও বিদেশি শিল্পী-কুশলীদের নাম বেড়েছে।
মজার ব্যাপার হচ্ছে, এসব করেও কিন্তু কোনো ছবি সাফল্য পাচ্ছে না। বিদেশ থেকে ভাড়া করে আনা মেধায় যদি লাভই না হয় তাহলে নিজ দেশের মেধাকে এড়িয়ে যাওয়ার যুক্তিটা কী? শুধুমাত্র প্রচার আর নিজেকে বিদেশি তারকা নিয়ে কাজ করা নির্মাতা-প্রযোজক হিসেবে পরিচয় দেয়ার আনন্দই কী মূল! যদি তা হয় তবে সেটা শিল্পের মুখোশে আমাদের সিনেমার দৈন্যতারই পরিচয় বহন করবে।
সাম্প্রতিক সময়ে লক্ষণীয় নায়ক-নায়িকা বা কিংবা অন্যান্য কুশলীদের নাম ঘোষণায় কলকাতার পাশাপাশি এখন বলিউডও যোগ হয়েছে। আসছেন সানি লিওনরা। গাইছেন সুনিধি-অরিজিৎরা। ক্যামেরার পেছনে কাজ করছেন স্যাভি, ববিরা। কিন্তু সেসব কাজ মানের বিবেচনায় মোটেও উৎরে যেতে পারছে না ঢাকাই ইন্ডাস্ট্রির শিল্পী-কুশলীদের।
বিভিন্ন সময় বলিউডের অনেক তারকাই বাংলাদেশের সিনেমায় কাজ করেছেন। ২০০১ সালে নার্গিস আক্তার পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘মেঘলা আকাশ’-এ অভিনয় করেন বলিউড অভিনেত্রী শাবানা আজমী এবং আয়ূব খান। এরপর ২০০২ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘শত্রু ধ্বংস’ সিনেমায় অভিনয় করেছিলেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রী।
বলিউডের শরদ কাপুরকে দেখা গিয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘স্বামী ছিনতাই’ সিনেমায়। মনোয়ার খোকন পরিচালিত ‘স্বামী কেন আসামি’ সিনেমায় অভিনয় করেছেন চাঙ্কি পাণ্ডে।
২০১০ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপি এখন বিলেতে’ সিনেমায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ২০১১ সালে রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’ সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড স্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। এছাড়াও ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের গুণী অভিনেতা ইরফান খান।
তবে এখন অনেকে ফাঁকা আওয়াজ তৈরি করে আলোচনায় থাকতে বলিউডের তারকাদের নাম ব্যবহার করছেন। বেশ কয়েকবার শোনা গেছে এই দেশের সিনেমায় কাজ করবেন ইমরান হাশমি, শ্রদ্ধা কাপুর। কিন্তু সেগুলোর বাস্তবায়ন ঘটেনি। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মাসুদ রানা’ সিরিজ চলচ্চিত্রে বলিউডের শ্রদ্ধা কাপুর অভিনয় করবেন বলে জানা যায়। পরে নিশ্চিত হওয়া গেল খবরটি ভুয়া।
এছাড়াও অনেকদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা রানি মুখার্জি। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘ক্র্যাক প্লাটুন’ নামের সিনেমায় রানির অভিনয়ের গুঞ্জন অনেকটাই বিস্তৃত হয়েছিল গণমাধ্যম এবং সিনেপাড়ায়। তবে এটা যে নিছকই গুঞ্জন ছিল, সে ভুল খোদ রানিই ভাঙিয়েছেন।
একইভাবে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী সানি লিওন। অনেক জোরে শোরে সে গুঞ্জন শোনা গেলেও তা গুঞ্জনই রয়ে গেল। তবে সম্প্রতি ‘বিক্ষোভ’ নামে ছবির একটি গানে তাকে পারফর্ম করতে দেখা যাবে নিশ্চিত করেছেন পরিচালক শামীম আহমেদ রনি।
বিদেশি তারকাদের নাম ব্যবহার করে ছবির প্রচারণা চালিয়ে বিভ্রান্তি তৈরির মাধ্যমে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ-উৎসাহ কমানো হচ্ছে।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
