বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

রাজধানীর কাঁঠালবাগানে মো. আশিক (১৫) নামের এক কিশোরকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে কাঁঠালবাগানের ঢাল এলাকায় একটি ভবনের সামন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

আশিকের বাবা কামাল হোসেন ও মা কল্পনা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে নাহিদ নামে একজনের মাধ্যমে ফোনে আশিককে ডেকে নেয় এলাকার মাদক ব্যবসায়ী ভলিউম ও রেজাউল। এরপর রাতে সে আর ফিরে আসেনি।

তারা জানান, আজ সকাল সাড়ে ৭টায় কাঁঠালবাগানের ঢাল এলাকায় আশিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আশিক তার বাবার চটপতির দোকানে কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাড়াইলচড়ে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর